| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জম্মু-কাশ্মীরে আবারও মেঘভাঙা বৃষ্টি, নিহত ৭

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৫ ইং | ০৯:১৪:৪৬:পূর্বাহ্ন  |  ১৬০৮৭৩৭ বার পঠিত
জম্মু-কাশ্মীরে আবারও মেঘভাঙা বৃষ্টি, নিহত ৭
ছবির ক্যাপশন: জম্মু-কাশ্মীরে আবারও মেঘভাঙা বৃষ্টি, নিহত ৭

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। রোববার (১৭ আগস্ট) স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানায়, শনিবার ও রোববারের মধ্যরাতে ঘটে যাওয়া দুটি পৃথক ঘটনায় এসব প্রাণহানি ঘটে। কাঠুয়ার জোধ ঘাটিতে মেঘভাঙা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় পাঁচজন মারা যান। আর জাংলোতে ভূমিধসে প্রাণ হারান আরও দুইজন।

কেন্দ্রীয় মন্ত্রী ও জম্মু-কাশ্মীরের উদম্পুরের সংসদ সদস্য জিতেন্দ্র সিং এক্স-এ পোস্ট করে জানান, প্রাকৃতিক দুর্যোগে জাতীয় মহাসড়ক-৪৪, একটি রেললাইন ও একটি পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, প্রশাসন, সেনা ও আধাসামরিক বাহিনী উদ্ধারকাজে নেমেছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ঘটনায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শোক প্রকাশ করেছেন এবং দুর্গতদের দ্রুত উদ্ধার ও ত্রাণ সহায়তার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন, আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

এদিকে, কাঠুয়া জেলা প্রশাসন ভারী বৃষ্টির সতর্কতা জারি করে জানিয়েছে, জেলায় মধ্যম থেকে অতিভারী বর্ষণ হচ্ছে এবং নদী, খাল, নালা ও পাহাড়ি এলাকায় না যেতে জনগণকে অনুরোধ জানানো হয়েছে। এরই মধ্যে উঝ নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে, চলতি সপ্তাহের শুরুতে কিশতওয়ার জেলায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয়। ওই ঘটনায় অন্তত ৫০ জন নিহত ও শতাধিক আহত হন। তখন মচাইল মাতার বাৎসরিক যাত্রায় অংশ নিতে চিসোতিতে জড়ো হয়েছিলেন হাজারও মানুষ। সেই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৮২ জন।সূত্র: এনডিটিভি



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪