| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৫ ইং | ১৯:৩৩:২২:অপরাহ্ন  |  ১৬২৯৭৩২ বার পঠিত
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক
ছবির ক্যাপশন: ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। ছবি- সংগৃহীত

রিপোর্টার ২৪ ডেস্ক  : ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

রোববার (১৭ আগস্ট) রাজধানীতে অবস্থিত রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এতে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরী নিভা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।

এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশে অধিকসংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪