| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউইয়র্কে ক্লাবে গুলি, নিহত ৩, আহত ১১

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ০৪:১১:৪২:পূর্বাহ্ন  |  ১৬০৩৪২৮ বার পঠিত
নিউইয়র্কে ক্লাবে গুলি, নিহত ৩, আহত ১১
ছবির ক্যাপশন: নিউইয়র্কে ক্লাবে গুলি, নিহত ৩, আহত ১১

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (স্থানীয় সময়) মধ্যরাত সাড়ে ৩টার দিকে ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় 'টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ' নামের একটি নাইটক্লাবে এই গোলাগুলির ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিসচ এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-এই হামলায় একাধিক বন্দুকধারী জড়িত ছিল এবং একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। ক্লাবের বাইরে একটি বিবাদের জের ধরে এই হামলা হতে পারে বলেও ধারণা তাদের।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া কাছাকাছি একটি রাস্তা থেকে একটি আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে, যা এখন পরীক্ষা-নিরীক্ষা করছে পুলিশ। আহতদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনা যেন শহরজুড়ে শঙ্কা তৈরি করেছে।

কমিশনার জেসিকা বলেন, নিউইয়র্ক শহরের ইতিহাসে এই বছরের প্রথম সাত মাসে সবচেয়ে কম গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। আমরা এর পেছনের সত্য উদঘাটনে কাজ করছি। সূত্র: আলজাজিরা


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪