| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়েতে ভিক্ষাবৃত্তি, বাংলাদেশিসহ ১৪ নারী আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ০৪:৫৩:৪০:পূর্বাহ্ন  |  ১৬৩৬৪৯৮ বার পঠিত
কুয়েতে ভিক্ষাবৃত্তি, বাংলাদেশিসহ ১৪ নারী আটক
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

আইন লঙ্ঘন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভিক্ষাবৃত্তির অপরাধে ১৪ জন প্রবাসী নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটককৃতদের মধ্যে ৭ জন জর্ডানিয়ান, ভারতীয় ৩, বাংলাদেশি ২, শ্রীলঙ্কান ১ ও সিরিয়ান ১ জন নারী রয়েছেন।

গত শনিবার (১৬ আগস্ট) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযানটি পরিচালনা করে। এ ছাড়া জাতীয় সংবাদমাধ্যমে পরিচয়সহ ভিক্ষাবৃত্তির খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফের নির্দেশে এবং জাতীয়তা ও আবাসিক খাতের প্রধানের তত্ত্বাবধানে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবাসিক ও শ্রম আইন প্রয়োগ এবং নেতিবাচক আচরণ রোধ করার জন্য দেশজুড়ে নিরাপত্তা অভিযান জোরদার করেছে।

এ ছাড়া আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক যোগদান আইনের ধারা ২২-এর অধীনে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, যা লঙ্ঘনকারী এবং স্পনসর উভয়কেই নির্বাসন বাধ্যতামূলক করে।

পাশাপাশি কৃর্তপক্ষ আরও বলছে, সংবাদমাধ্যমে ছবিসহ প্রকাশ করলে হয়তো আগামীতে ভিক্ষাবৃত্তির প্রবণতা অনেকটা কমে যেতে পারে। ধরা পড়লে কুয়েতের গণমাধ্যমে প্রকাশিত হবে ভয়ে অনেকে এই কাজ থেকে বিরত থাকবেন।

উল্লেখ্য, আইন অনুযায়ী ভিক্ষাবৃত্তি কুয়েতে সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়াও তার পৃষ্ঠপোষকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সমাজের জন্য ক্ষতিকর এ ধরনের অপরাধ দমন ও আইনের শাসন নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪