| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেসরকারি পর্যায়ে আমদানি হবে ১০ লাখ টন ডাল-চিনি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৫ ইং | ০৪:৪৮:৫১:পূর্বাহ্ন  |  ১৬৩৮৬৩১ বার পঠিত
বেসরকারি পর্যায়ে আমদানি হবে ১০ লাখ টন ডাল-চিনি
ছবির ক্যাপশন: বেসরকারি পর্যায়ে আমদানি হবে ১০ লাখ টন ডাল-চিনি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

দেশের বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে বেসরকারি উদ্যোগে ১০ লাখ টন ডাল ও চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মসুর ডাল ও চিনি উভয়ই অবাধে আমদানিযোগ্য পণ্য। বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী, বাণিজ্যিক ভিত্তিতে এলসির মাধ্যমে এসব পণ্য আমদানি করা যাবে।

এর আওতায় ৫ লাখ টন মসুর ডাল ও ৫ লাখ টন চিনি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্ত হিসেবে আন্তর্জাতিক মান ও বিএসটিআইয়ের নির্ধারিত মান বজায় রাখতে হবে। এ আমদানির দায়িত্ব পেয়েছে সিনকস অটোমেশন টেকনোলজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

সরকারের এই সিদ্ধান্তে বাজারে ডাল ও চিনির সরবরাহ স্বাভাবিক থাকবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪