রিপোর্টার্স২৪ ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদ থেকে প্রকাশিত ‘দ্যা ক্যাচলাইন’ পত্রিকায় গত ১৬ আগষ্ট একটি নিবন্ধ লিখেছেন দেশটির জনপ্রিয় ব্লগার তাবাসসুম মোয়াজ্জেম খান। লেখাটির শিরোনাম ছিলো “East Pakistan Must Return: Pakistan’s Hour of Reckoning After 54 Years’ অর্থাৎ পূর্ব পাকিস্তানকে ফিরে আসতে হবে: ৫৪ বছর পর পাকিস্তানের হিসাব-নিকাশের সময়
মূল নিবন্ধের লিংক :- https://thecatchline.com/east-pakistan-must-return-pakistans-hour-of-reckoning-after-54-years/
এই লেখাটি বর্তমানে বাংলাদেশসহ আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তর্ক বিতর্ক।
নিবন্ধের শুরুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে বলা হয়; “১৯৭১ সালে, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার চাণক্য-ধাঁচের উপদেষ্টারা মুক্তিবাহিনী নামে পরিচিত বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জভাবে হস্তক্ষেপ করেছিলেন। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট: পূর্ব পাকিস্তানকে মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন করা। ভারতীয় সামরিক হস্তক্ষেপ এবং প্রচারণার মাধ্যমে তারা পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ কেটে ফেলতে সক্ষম হয়েছিল, এটি পাকিস্তান-বিদ্বেষী বাঙালি হিন্দু এবং তাদের মুসলিম সহযোগীদের হাতে তুলে দিয়েছিল”
পুরো নিবন্ধ জুড়েই বাংলাদেশে নানান রাজনৈতিক পটপরিবর্তনকে তিনি ব্যখ্যা করেছেন নিজস্ব দৃষ্টিভঙ্গিতে। তবে নিবন্ধের শেষেদিকে তিনি পাকিস্তান সরকারকে যে নসিহত করেছেন তা সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছে।
শেষে তিনি লিখেছেন-
অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে, পাকিস্তান ১৯৭১ সালের ক্ষত বহন করে আসছে—ভারতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং বিশ্বাসঘাতকতার কারণে আমাদের জাতীয় চেতনায় যে ক্ষত তৈরি হয়েছে। আজ, ভূ-রাজনৈতিক জোয়ার বদলে যাচ্ছে, এবং পূর্বাঞ্চলে পাকিস্তানের সম্মান এবং কৌশলগত গভীরতা পুনরুদ্ধারের জন্য একটি অনন্য জানালা খুলে গেছে। আবদুল্লাহিল আমান আজমির মতো দেশপ্রেমিকদের পুনর্বহাল এবং ক্ষমতায়ন কেবল প্রতীকী নয় -এটি কয়েক দশক ধরে অপমানিত হওয়ার বিপরীতে প্রথম পদক্ষেপ। পাকিস্তানকে অবশ্যই সিদ্ধান্তমূলকভাবে পদক্ষেপ নিতে হবে, ঢাকায় মিত্রদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে যাতে পূর্ব পাকিস্তান ফেডারেশনে তার ন্যায্য স্থানে পুনরুদ্ধার করা যায়। ইতিহাস দ্বিধা ক্ষমা করবে না; এখনই পদক্ষেপ নেওয়ার সময়।
মূলত এই নিবন্ধে তিনি পাকিস্তান সেনাবাহিনীকে বলছেন পূর্ব পাকিস্তানকে পূনরুদ্ধারের এটাই প্রকৃত সময়।
রিপোর্টার্স২৪/এসএন