| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সচিবালয়ের সামনে শহীদ ও আহতদের পরিবারের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৫ ইং | ১০:১৮:২১:পূর্বাহ্ন  |  ১৬০০৬২৩ বার পঠিত
সচিবালয়ের সামনে শহীদ ও আহতদের পরিবারের বিক্ষোভ

রিপোর্টার্স২৪ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ ইমাম হাসান তায়িমসহ শহিদদের হত্যাকারীদের জামিন দেওয়ায় বিচারপতি ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শহিদ পরিবারের সদস্যরা। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সচিবালয়ের বাইরে এসব দাবিতে সংবাদ সম্মেলন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে তারা।

এসময় তারা- ‘পদত্যাগ পদত্যাগ, পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই’, ‘দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দেন।

শহিদ পরিবারের সদস্যরা জানান, গণহত্যায় যারা অংশ নিয়েছে তাদের জামিন দেয়া হয়েছে। যারা জামিন দিয়েছে সেসব বিচারপতিসহ এর সঙ্গে সংশ্লিষ্ট আইন উপদেষ্টার দ্রুত পদত্যাগ করতে হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪