| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে নয় বিএনপি : মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৫ ইং | ১৩:৩১:৫৪:অপরাহ্ন  |  ১৬৫৪৩১৩ বার পঠিত
পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে নয় বিএনপি : মির্জা ফখরুল

সিনিয়র রিপোর্টার : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচনে অভ্যস্ত নয়। কাজেই সরাসরি ভোটের মাধ্যমেই নির্বাচন চায় বিএনপি। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি । 

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় থাইল্যান্ড থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি । থাইল্যান্ডে ৭ দিনের চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন।

তিনি আরও বলেন,  দেশের মানুষ নির্বাচন চায় । সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। 

মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার।

ডাকসু নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এই নির্বাচন সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সন্দুরভাবে সম্পন্ন হোক, এটাই প্রত্যাশা করছি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪