| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৫ ইং | ১৫:৩৯:৪০:অপরাহ্ন  |  ১৬০৬২৩৪ বার পঠিত
পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: দাম্পত্য জীবনে ঝগড়া-বিবাদ স্বাভাবিক ঘটনা। বিভিন্ন সময়ে খুনসুটি থেকেও বিবাদের সূত্রপাত হয়। আবার তা পরক্ষণেই মিটে যায়। কিন্তু এবার সামনে এসেছে চাঞ্চল্যকর ঘটনা। পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী।

সোমবার (১৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দাম্পত্য কলহের সময় রক্তারক্তি কাণ্ড ঘটেছে। ভারতের নদিয়ার শান্তিপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে করতে তার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত স্ত্রী।

পুলিশ জানিয়েছে, শান্তিপুর থানার চাঁদড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী নারীর নাম ছবি দেবনাথ। তার অভিযোগ, স্বামী টিঙ্কু দেবনাথ তার কান টেনে ছিঁড়ে নিয়েছেন। এ নিয়ে সোমবার শান্তিপুর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

স্থানীয়রা জানান, ছবি ও টিঙ্কু কয়েক বছর ধরে সংসার করছেন। টিঙ্কু পেশায় পরিযায়ী শ্রমিক। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন। এরপর তাদের মধ্যে বিরোধ শুরু হয়।

ছবির দাবি, প্রতিবেশী এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তার স্বামী। এ নিয়ে প্রতিবাদ করায় রোববার রাতে তাকে মারধর করেন টিঙ্কু। বাগ্‌বিতণ্ডার সময় স্বামী তার কান টেনে ছিঁড়ে দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ছবির চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের মানুষ ছুটে আসেন। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কানে ব্যান্ডেজ নিয়ে সোমবার থানায় যান ওই মহিলা। স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে শাস্তির দাবি করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিযুক্ত স্বামী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪