| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অসুস্থ বোধ করায় গভীর রাতে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ০৩:৫১:২০:পূর্বাহ্ন  |  ১৬২৫২৩৫ বার পঠিত
অসুস্থ বোধ করায় গভীর রাতে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: অসুস্থ বোধ করায় গভীর রাতে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভর্তি করা হয়েছে বলে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর গুলশানে বৈঠক করেছেন রাত ১১টা পর্যন্ত। এরপর অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ তাকে ইউনাইটেড হাসপাতাল নিয়ে যান। রাত ১টায় মির্জা ফখরুলকে অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়। রাত ২টা ২০ মিনিটে ড. জাহিদ জানিয়েছেন এখন ভালো আছেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪