| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে : পরিবেশ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ০৮:২৫:২৮:পূর্বাহ্ন  |  ১৬১৪৩১২ বার পঠিত
আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে : পরিবেশ উপদেষ্টা
ছবির ক্যাপশন: আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে : পরিবেশ উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যেদিকে হাত দেই সেদিকেই সমস্যা। আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে। হাতি রক্ষায় ইআরটিগুলোকে একটিভ করাসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছি।

বুধবার (২০ আগস্ট) বিশ্ব হাতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বন ভবনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলছেন।                          

হাতিকে দিয়ে খেলা দেখিয়ে উপার্জন বন্ধ করতে হবে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাতির সুরক্ষায় প্রাকৃতিক বন ফিরিয়ে আনা, হাতির অভয়াশ্রম নির্মাণসহ বেশ কিছু উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

বিশ্ব হাতি দিবসের আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ এখনও রাজনৈতিক অগ্রাধিকার পায়নি। হাতির সংখ্যা নির্ধারণে জোর দিয়ে তারা বলেন, ১০ বছরের পুরনো গবেষণা দিয়ে সংরক্ষণ করা যাবে না। হাতির প্রজনন নিয়ন্ত্রণ ও খাবারের ব্যবস্থা করতে হবে। সীমান্তহীন ব্যবস্থাপনা প্রোটোকল অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪