| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাইয়ে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৮০ জন নিহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ০৮:৩৬:৪৯:পূর্বাহ্ন  |  ১৬০২৪৮০ বার পঠিত
জুলাইয়ে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৮০ জন নিহত
ছবির ক্যাপশন: জুলাইয়ে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৮০ জন নিহত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জুলাই মাসে সারা দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৪২ জন।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, বিভাগীয় অফিসের মাধ্যমে এসব দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।

ঢাকা বিভাগে ১১৩টি দুর্ঘটনায় নিহত ১০৩ জন, আহত ১৫১ জন। চট্টগ্রাম বিভাগে ১০০টি দুর্ঘটনায় নিহত ৮৯ জন, আহত ৯২ জন। রাজশাহী বিভাগে ৪৯টি দুর্ঘটনায় নিহত ৫৩ জন, আহত ৪৫ জন। খুলনা বিভাগে ৪৪টি দুর্ঘটনায় নিহত ৪৩ জন, আহত ৫০ জন। বরিশাল বিভাগে ২৫টি দুর্ঘটনায় নিহত ১৪ জন, আহত ৪৬ জন। সিলেট বিভাগে ৩০টি দুর্ঘটনায় নিহত ২৬ জন, আহত ৯৯ জন। রংপুর বিভাগে ৪৩টি দুর্ঘটনায় নিহত ৩৮ জন, আহত ৪৮ জন।

ময়মনসিংহ বিভাগে ২৩টি দুর্ঘটনায় নিহত ১৪ জন, আহত ১১ জন।

জুলাই মাসে মোট ৬৪২টি যানবাহনে দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে- মোটরকার/জিপ ১৭টি, বাস/মিনিবাস ১১৭টি, ট্রাক/কাভার্ডভ্যান ১৩৩টি, পিকআপ ৪০টি, মাইক্রোবাস ১৫টি, অ্যাম্বুলেন্স ১টি, মোটরসাইকেল ১১৬টি, ভ্যান ৯টি, ট্রাক্টর ৬টি, ইজিবাইক ১০টি, ব্যাটারিচালিত রিকশা ১৪টি, অটোরিকশা ৩৭টি ও অন্যান্য যানবাহন ১২৭টি।

এসব দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৩৮০ জন। এর মধ্যে- মোটরসাইকেল দুর্ঘটনায় ৮৩ জন, অন্যান্য যানবাহনে ৮৫ জন, ট্রাক/কাভার্ডভ্যানে ৪৮ জন, বাস/মিনিবাসে ৪৭ জন, অটোরিকশায় ২৮ জন, মাইক্রোবাসে ১৯ জন, পিকআপে ১৮ জন, ভ্যানে ১৭ জন, ব্যাটারিচালিত রিকশায় ১৬ জন, ইজিবাইকে ১৫ জন, মোটরকার/জিপে ৩ জন, ট্রাক্টরে ১ জনের মৃত্যু হয়।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪