সিনিয়র রিপোর্টার : রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট বুধবার দুপুর ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ৫টি ইউনিট ১৮ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে রাস্তায় যানজট থাকায় ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো যাবে ।
রিপোর্টার্স২৪/এসএন