| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘জনগণের সঙ্গে আলোচনা ছাড়াই পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে’

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ১১:৪৯:০৪:পূর্বাহ্ন  |  ১৬২৭৮৮১ বার পঠিত
‘জনগণের সঙ্গে আলোচনা ছাড়াই পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে’

সিনিয়র রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান  বলেন, আমাদের দেশে শুধু ভোটটা কেমনে দিবেন, ব্যালটে সিল মরবেন নাকি ইভিএমে দিবেন। শুধু এ নিয়ে কত বছর ধরে আলোচনা করতেছি। এখনো পর্যন্ত কি তার ফয়সালা হয়েছে। আর আপনি গোটা নির্বাচন ব্যবস্থা বদলে দিতে যাচ্ছেন। যেভাবে মানুষ সারাজীবন ভোট দিয়েছে, প্রতিনিধি নির্বাচন করেছে। আপনি সেটা বদলে দিতে যাচ্ছেন। 

বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না। জনগণের কাছে জিজ্ঞেস না করেই তাদের ওপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে জনগণের মতামত নেওয়ার কথা বলেন তিনি।

নজরুল বলেন, সব দল পিআর পদ্ধতি যদি মেনেও নেয়, তারপরও সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। নির্বাচিত সংসদ এটি বাস্তবায়ন করতে পারবে। সংবিধান সংশোধন করতে পারে কেবল একটি নির্বাচিত সংসদ। এখনকার সংসদ জনগণের নির্বাচিত নয়।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেশি-বিদেশি চক্রান্তে ১৯৮১ সালের ৩০ মে হত্যা নির্মমভাবে হত্যা করা হয়েছিলো।  যে পতাকা রেখে গিয়েছিলেন তা ধারণ করে খালেদা জিয়া সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন বিএনপিকে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সংকট কাটেনি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। সামনে বিপদসংকুল পথ পাড়ি দিতে হবে, বিএনপি গণতন্ত্র উদ্ধারে প্রস্তুত। এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়নি। নির্বাচন নিয়ে নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে ।

সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪