| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার, ও পিআর পদ্ধতিকে চূড়ান্ত করেই নির্বাচন: চরমোনাই পীর

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ১৫:৫৮:২২:অপরাহ্ন  |  ১৬০৬৮৭৯ বার পঠিত
দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার, ও পিআর পদ্ধতিকে চূড়ান্ত করেই নির্বাচন: চরমোনাই পীর
ছবির ক্যাপশন: গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

ফেনী প্রতিনিধি: ‘দেশের মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়। এ পদ্ধতিতে দেশের প্রতিটি ভোটার মূল্যায়িত হবে। পিআরে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নাই। প্রতিটি দলের অংশগ্রহণ থাকে। আগে দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতিকে চূড়ান্ত করুন, তারপর নির্বাচনের কথা ভাববেন।’

বুধবার (২০ আগষ্ট) বিকেলে ফেনীর ট্রাংক রোড শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘১৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অস্থিতিশীল করে রেখেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের সময় শিষ্টাচার মানা জরুরি। কারণ, কোনো অবস্থাতেই ফ্যাসিবাদকে আবার সুযোগ দেওয়া যাবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না; গঠিত হবে জবাবদিহিমূলক সরকার। এতে ক্ষমতার কেন্দ্রীকরণ কমবে, সংলাপের সংস্কৃতি গড়ে উঠবে এবং প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। ফলে অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘আজ ইসলামপন্থীরা এক হয়েছে। নারায়ে তাকবির স্লোগানে ক্ষমতাপ্রেমিকদের বাংলার জমিন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলতে হবে। আশা রাখছি, ইসলামের পক্ষের লোকেরাই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে।’

ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা একরামুল হক ভূঁইয়া, ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফ উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান ও হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪