সিনিয়র রিপোর্টার : বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনা সংক্রান্ত ব্যস্ততার কারণে এশিয়ার দেশগুলোতে আপাতত সফর বাতিল করেছে মেলোনি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, মেলোনির সফর ঘিরে ঢাকার প্রস্তুতি প্রায় সম্পন্ন। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার প্রস্তুতি ছিল।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ আগস্ট দুই দিনের সফরে ইতালির প্রধানমন্ত্রীর ঢাকায় আসার কথা ছিল। এ সফরে মেলোনি তার মেয়েকে ঢাকায় আনার কথা ছিল।
রিপোর্টার্স/এমআ