| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সার্ক পুনরুজ্জীবনের আহ্বান ফারুক আবদুল্লাহর, মোদীকে শান্তির পথে হাঁটার পরামর্শ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৫ ইং | ০৮:২১:৫৩:পূর্বাহ্ন  |  ১৬৩৬৯৫৩ বার পঠিত
সার্ক পুনরুজ্জীবনের আহ্বান ফারুক আবদুল্লাহর, মোদীকে শান্তির পথে হাঁটার পরামর্শ

আশিস গুপ্ত, নতুন দিল্লি : সাবেক জম্মু ও কাশ্মীর মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছেন। আবদুল্লাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানের সঙ্গে শান্তির পথে এগিয়ে যেতে এবং বিশ্ব মঞ্চে ভারতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।

বুধবার একটি বই প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আবদুল্লাহ বলেন, সময় এসেছে যখন আমাদের প্রধানমন্ত্রীকেও (মোদী) এমন পদক্ষেপ নিতে হবে যাতে ভারত শান্তির জন্য বিশ্বের সঙ্গে চলতে পারে সার্ককে পুনরায় চালু করার সময় এসেছে। আমাদের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং শান্তির পথ খুঁজে বের করতে হবে পুরো বিশ্বের শান্তির জন্য।

পৃথিবী খুব ছোট হয়ে গেছে, আর যদি আমরা এই ছোট পৃথিবীটাকে ভালোবাসা দিয়ে রাখতে না পারি, তাহলে এই পৃথিবী আমাদের ছেড়ে চলে যাবে। আবদুল্লাহ সাম্প্রতিককালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের উদাহরণ তুলে ধরেন।১৯৮৫ সালে প্রতিষ্ঠিত সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলির একটি আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা ও ভূ-রাজনৈতিক ইউনিয়ন।

এর সদস্য দেশগুলো হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তান।প্রতিষ্ঠার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা মাঝে মাঝে আঞ্চলিক সহযোগিতা এবং সার্ক-সম্পর্কিত কার্যক্রমকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। শেষ সার্ক সম্মেলনটি এক দশকেরও বেশি সময় আগে ২০১৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত হয়েছিল।

আবদুল্লাহ স্বীকার করেন যে কাজটি সহজ হবে না, তবে জোর দিয়ে বলেন, কেবল "কঠোর পদক্ষেপই আমাদের জাতিকে বাঁচাতে এবং বিশ্বকে নতুন রূপ দিতে পারে।" প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন যে তিনি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করবেন যাতে বর্তমান সরকার এই দায়িত্ব গ্রহণ করে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪