| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুম-খুনের শিকার পরিবারের কান্না বন্ধে ব্যর্থ সরকার: ফখরুল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৫ ইং | ১১:৫১:৫২:পূর্বাহ্ন  |  ১৬৩০১৫৯ বার পঠিত
গুম-খুনের শিকার পরিবারের কান্না বন্ধে ব্যর্থ সরকার: ফখরুল
ছবির ক্যাপশন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকার গুম-খুনের শিকার স্বজনদের কান্না বন্ধে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে শুক্রবার (২২ আগস্ট) ‘মায়ের ডাক’ এর আয়োজনে মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গুম ও খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। তারা গুম কমিশনকে পাবলিকলি আনতে ও পাবলিক শুনানি করতে ব্যর্থ হয়েছে। এর জবাবদিহিতা তাদের করতে হবে।

ফখরুল বলেন, এই সরকার দায়ীদের বের করার চেষ্টা করবে বলে আশা করছি। গুম-খুন-নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী। হতাশ হওয়ার কিছু নেই, হাসিনার বিচার দেশের মাটিতেই হতে হবে। তার সর্বোচ্চ শাস্তি হতে হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪