| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়তে হবে: এ্যানি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৫ ইং | ১২:২৬:৩৮:অপরাহ্ন  |  ১৬১৩১৫৪ বার পঠিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়তে হবে: এ্যানি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়তে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রত্যয়। আগের কোনো রাজনীতি চলবে না, ১৭ বছরের ট্রেন্ড চলবে না। তারেক রহমান নতুনভাবে রাজনীতি ও সমাজব্যবস্থা উপহার দেবেন। 

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি ।

তিনি আরও বলেন, ‘আমরা রাজনীতি করি, নেতৃত্ব দিই ইনকাম করার জন্য? না এসব চলবে না। 

নেতা­-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতি করবেন সেবার জন্য, সম্মানের জন্য। কেউ নেতা হয়ে মোড়লগিরি করবে এ ভাব থেকে সরে আসতে হবে। কারণ আমরা দেশ গড়ার প্রত্যয় নিয়েছি তারেক রহমানের নেতৃত্বে। আমাদের চিরদিন মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনার কথা, ভোলা যাবে না।

এ্যানি বলেন, ৫ তারিখের পরে তারেক রহমান যে জিয়ার স্বপ্নটাকে লালন করেন, খালেদা জিয়ার আপোষহীন স্টাইলে যে কাজটা করার চিন্তা করেন, সে কাজটাতে হাত দিয়েছেন। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশ্রাফ উদ্দিন নিজান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক এডভোকেট মো. হাছিবুর রহমান হাছিব, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. জামাল উদ্দিন ও পৌর বিএনপির আহ্বায়ক শাহেদ আলী পটু প্রমুখ। 

এর আগে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।

উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পর প্রকাশ্য আনুষ্ঠানিকতায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০০৩ সালে সম্মেলন হয় বলে দলীয় সূত্রে  জানা যায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪