| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিগগিরই ঢাকা-ইসলামাবাদের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৫ ইং | ০৭:৫২:২৩:পূর্বাহ্ন  |  ৪৩৭৮২৩০ বার পঠিত
শিগগিরই ঢাকা-ইসলামাবাদের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
ছবির ক্যাপশন: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান

স্টাফ রিপোর্টার: খুব শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে বলে মন্তব্য করেছেন সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

শুক্রবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনা সভায় কথা বলেন তিনি।

জাম কামাল খান বলেন, কৃষি, বিজ্ঞানসহ বিভিন্ন খাতে উভয় দেশের যৌথভাবে কাজ করা এবং বিনিয়োগের সুযোগ রয়েছে। আগামী ২৪ আগস্ট দুই দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ চুক্তি সই হবে। দ্রুত সময়ের মধ্যেই বাণিজ্য ও বিনিয়োগের রোডম্যাপ করা হবে।

দেশটির বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে জয়েন্ট ওয়াকিং গ্রুপ ও জয়েন্ট ইকোনমিক কমিশন কাজ করবে। চট্টগ্রাম ও করাচির সাথে সরাসরি ফিডার সার্ভিস লাভজনক করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪