ফরিদপুরের সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের দিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী গ্রামে স্ত্রী শান্তাকে (২২) যৌতুকের জন্য হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার (২৮ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মডেল মসজিদ অডিটরিয়ামে আজ বুধবার সকালে কওমী মহিলা মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ ও প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদিস ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
নোয়াখালীর হাতিয়া উপজেলার সঙ্গে জেলা সদরসহ সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে। বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আমীরে জামায়াতের নির্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রংপুরের কৃতিসন্তান এটি এম আজহারুল ইসলামের কারামুক্তি উপলক্ষে শতাধিক এতিম, অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে রংপুর নগরীর মীরগঞ্জ তামপাট কাদেরিয়া হাফেজিয়া ও ইয়াতিম খানায় জামায়াতের রংপুর মহানগর তাজহাট থানার উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।
নগরবাসীর ভোগান্তি দূরীকরণ ও নাগরিক সেবা নিশ্চিতকরণে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) এর সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সহ কাউন্সিলরদের পুনর্বহাল এর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে রংপুর মহানগর বাসী ব্যানারে নগরীর শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগর ভবনের মূল ফটকে এসে অবস্থান নেন আন্দোলনকারীরা। এসময় প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন সাবেক মেয়র মোস্তফা ও কাউন্সিলরদের সমর্থকরা।
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাতে নগরের পাহাড়তলী থানার একটি কারখানা থেকে এসব পোশাক জব্দ করা হয়।
লালমনিরহাটের বিভিন্ন সীমান্তে পুশ ইনের চেষ্টা করেছে ৫৪ ভারতীয় নাগরিক। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকতে না পেরে এসব ভারতীয় ভোর রাত থেকে শূন্যরেখায় অবস্থান নিয়েছে। বুধবার (২৮ মে) লালমনিরহাট জেলার চার উপজেলার বিভিন্ন সীমান্তে পুশ ইনের চেষ্টা করছে ভারতীয়রা।
ভারতে পাচারকালে কোটি টাকার চিংড়ি মাছের রেনু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিজিবির অভিযান টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত রেণু পোনার মূল্য ১ কোটি ২০ হাজার টাকা। বুধবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
কুষ্টিয়ায় ছয় ঘণ্টার ব্যবধানে রাসেলস ভাইপার সাপের কামড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ক শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে অভিভাবকরা
ইউনিসেফ এর সহযোগিতায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে করে
পটুয়াখালীর বাউফলে চুরি হওয়া ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী
পার্বতীপুর-সৌয়দপুর সড়কের জাকেরগঞ্জ পেট্রোল পাম্পের কাছে মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে
চাঁদপুর সদরে মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৩টি পাঙ্গাস ধরার (ফাঁদ) চাই ও ৫হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি