| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়: বাগেরহাটে ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

বিস্তারিত...

বগুড়ায় বাসচাপায় রক্তাক্ত সকাল: নিহত ৭, আহত ১৫

বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে অবস্থানরত শ্রমিকদের ওপর উঠে গেলে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্তারিত...

ভারত থেকে টিয়ার গ্যাস সেলের বড় চালান, বেনাপোল হয়ে যশোর ক্যান্টনমেন্টে

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস সেল আমদানি করা হয়েছে।

বিস্তারিত...

সাতসকালেই বগুড়ার সড়কে প্রাণ গেল ৩ জনের

বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

নোয়াখালীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত ১৫

নোয়াখালীর বেগমগঞ্জে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার লক্ষ্মীনারায়ণপুর উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের

সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা

চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত ৩১ জন ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে (সাবেক ইউপি সচিব) জনস্বার্থে একযোগে বদলি করা হয়েছে। জেলার আট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করে অফিস আদেশ জারি করেছে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা।

বিস্তারিত...

বাগেরহাটে আসছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একদিনের সফরে শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাটে আসছেন। সফরকালে তিনি জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বিস্তারিত...

দৌলতপুরে আল্লারদর্গায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা

দীর্ঘদিনের জনভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারের প্রধান সড়কের। বহু প্রতীক্ষিত এই সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বৃহস্পবিার দুপুরে তিনি এ কাজের উদ্বোধন করেন।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে জামায়াতপন্থী ৭ অতিরিক্ত ও সহকারী পিপি-জিপির পদত্যাগ

নারায়ণগঞ্জে জামায়াতপন্থী সাতজন আইনজীবী অতিরিক্ত ও সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং সহকারী গভর্নমেন্ট প্লিডার (জিপি) পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ ও পাবলিক প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিস্তারিত...

চাঁদপুরে প্রবাসীকে হত্যার অভিযোগ, চার যুবকের বিরুদ্ধে মামলা

চাঁদপুর সদর উপজেলার মান্দারী গ্রামে মাদকবিরোধী অভিযানের নামে একটি বাড়ির সামনে গিয়ে এক প্রবাসীকে ইটপাটকেল নিক্ষেপ করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিস্তারিত...

বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিম মজুমদার (৫৫) নামে এক কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৬ আগস্ট) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান।

বিস্তারিত...

পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

গ্যাস সংকট, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে ১১ দলীয় ঐক্যজোটের

বিস্তারিত...

শৈলকুপায় সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান

ঝিনাইদহের শৈলকুপায় অধিগ্রহণকৃত জমি থেকে স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ। বৃহস্পতিবার (৬ আগস্ট) শেখপাড়া-লাঙ্গলবাধ (আর-৭১৬) সড়কের পাইকপাড়া, ডাউটিয়া ও চাকিরগাতি এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দেবাশীষ অধিকারী।

বিস্তারিত...

আদালতে মামলা পরিচালনার সময় মৃত্যু চাঁদপুরের সাবেক বার সভাপতি রুহুল আমিনের

আদালতে মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে মারা গেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মো. রুহুল আমিন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকি

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪