চাঁদপুর শহরের পাল বাজারে অভিযান চালিয়ে জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ, মূল্য তালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় তিন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাঁদপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন জোটের নেতারা।
বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, কসমেটিকস, চকলেট, কম্বল ও খাদ্যসামগ্রী। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় অবস্থিত একটি হোটেলের খাবার খেয়ে একাধিক ব্যক্তি ও একটি শিশুর অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, একই হোটেলে খাবার গ্রহণের পর তাদের বমি, পাতলা পায়খানা ও শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ভুক্তভোগীদের একজন জানান, গত ৪ আগস্ট রাত আনু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তুরীপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রায়হান (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা আরও তিনজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে অনলাইন ক্যাসিনো চক্রের এজেন্ট হিসেবে পরিচিত ওয়াসিম হালদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সাইবার সুরক্ষা আইনের একটি মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবির ওসি প্রদীপ কুমার।
বেনাপোলের নারী মাদক ব্যবসায়ী পারভিনাকে ফেনসিডিল রাখার দায়ে করা মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৬আগস্ট যশোরের বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু মোছা. নূরিয়া খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে মিরপুর উপজেলার শিমুলতলা এলাকার মীর আব্দুল করিম কলেজ সংলগ্ন পদ্মা নদী থেকে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
শেরপুরের শ্রীবরদীতে মোফাজ্জল হক (৭০) নামে এক বৃদ্ধের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিয়ে এলাকায় দেখা দিয়েছে চরম ধোঁয়াশা। তবে নিহতের পরিবারের দাবি, শত্রুতার জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, তুলাসার ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান এবং কারা নির্যাতিত বিএনপি নেতা মাহবুব মোর্শেদ টিপু মাদবরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তাঁর
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ্ আল নোমান (৪০) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেল পাচটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের
নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচরের তিশা বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে দেখা যায়, পণ্যের মোড়কে উপাদান হিসে
শেরপুর জেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জালের বিরুদ্ধে অভিযান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগষ্ঠ) শেরপুর স
বগুড়ার ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতীকী ডিসপ্লে প্রদর্শনে প্রশংসিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার শহরের জলেশ্বরীতলা ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয় চত্বরে বার্ষিক কর্মসূচি উদ্বো
আগামী ১০ নভেম্বর বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা এবং নতুন সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় ঢাকায় বিটিএসএফ-এর কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।