টাঙ্গাইলের কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কের (এন-৪) ওপর নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে কালিহাতী সাতুটিয়া বাসস্ট্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
জয়পুরহাটের কালাই পৌরসভার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান তালুকদারের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জয়পুরহাটের কালাইয়ে পুকুর পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে রাসেল (২০) বিদ্যুৎস্পৃষ্ট হলেও ছিটকে পড়ে প্রাণে বেঁচে যান। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের চকবাড়ই (ইটাতলা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন ও
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া-পূর্বাসিন্দা সড়কে দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়ার ব্রিজের কাজ ১ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ৪ বছরেও কাজ শেষ হয়নি। ২০২১ সালের কাজটি শুরু হয়ে ২০২২ সালের ২০ মার্চ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকদারি প্রতিষ্ঠান সম্পুর্ন কাজ শেষ না করে অজ্ঞাত কারণে ব্রিজের কাজ ফেলে রেখে উধাও হয়ে যায়। এতে চরম
পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় প্রতিবেশি সম্পর্কে নানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামে। এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে প্রাই
লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বাদ জুমা জেলা শহরের বিভিন্ন মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রাজধানীর তুরাগে মাত্র এক হাজার টাকার হিসাবকে কেন্দ্র করে সজিব নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রুবেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নিহতের স্বজনদের দাবি, মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
নেত্রকোণায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
গাজীপুরের কালিয়াকৈর বাস স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর পুরাতন স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
অনলাইন ক্যাসিনো ও জুয়ার মাধ্যমে প্রতারণার অভিযোগে মোহাম্মদ খোরশেদ আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া দক্ষিণপাড়া এলাকায় জান্নাতি (১৩) নামে এক কিশোরীর মরদেহ বাড়ির পাশের একটি ঘেরের পানিতে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শরীয়তপুরে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা বিএনপি।
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) গভীর রাতে নগরের পাঁচলাইশ থানার চশমাহিলে এ ঘটনা ঘটে।
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ৫ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।