ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ফেনীর দাগনভূঞায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতার উদ্যোগে মঙ্গলবার (১৯ মে) বাদ আছর দাগনভূঞা পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কুষ্টিয়ায় গতিশীল ও আধুনিক কমিশন (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গঠনে চলমান সংস্কার কার্যক্রম শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।
মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হওয়া স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানসহ একই পরিবারের তিনজনের মরদেহ দুই দিন পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
কুষ্টিয়ায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বৃদ্ধা। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টার দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্বাধীনতা “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি” প্রজেক্ট এর আওতায় হাফ ডে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে ভূমি সেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা মেলা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শেখপাড়া-লাঙলবাধ আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলিকরণ ও সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে অধিগ্রহণ করা জমির ওপর গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পলাশ হোসেন আকাশ নামের এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস কে শাহীনের বিরুদ্ধে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন তার স্বজন ও এলাকাবাসী। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
বাউফলের বগা এলাকায় লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত ‘স্বপ্নের সেতু’ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের মুখোমুখি হয়ে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা। ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মঙ্গলবার (১৯মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়।
বগুড়া সিটি করপোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে যোগদান করেছেন এম আর ইসলাম স্বাধীন। মঙ্গলবার (১৯ মে) আনুষ্ঠানিকভাবে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
নাটোরের লালপুরে একটি বিদেশী পিস্তল,১০ রাউন্ড গুলি,দুটি ম্যাগজিন ও একটি প্রাইভেটকার সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গতরাতে উপজেলার পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে থেকে অস্ত্র ও প্রাইভেটকার সহ তাদের আটক করা হয়।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইলে আধুনিক পদ্ধতিতে মৌমাছি পালনের কৌশল এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভওয়াখালী ব্র্যাক রিজিওনাল অফিসের সেমিনার কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।