ই শতাব্দীরও বেশি সময় ধরে নীরবে দাঁড়িয়ে আছে একটি ভবন। একসময় যেখানে ছিল নীলকরদের অত্যাচারের কেন্দ্র, কৃষকের কান্না ও শোষণের স্মৃতি আজ সেই ভবনেই চলছে সাধারণ মানুষের ভূমিসেবা কার্যক্রম। ইতিহাসের নির্মম অতীত পেরিয়ে জনসেবার নতুন পরিচয়ে দাঁড়িয়ে আছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাকুণ্ডি গ্রামের ঐতিহাসিক নীলকুঠি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পড়াশোনার কোনো বিকল্প নেই। লেখাপড়া ছাড়া জীবনে বড় হওয়া কিংবা ভালো চাকরি পাওয়া সম্ভব নয়। তাই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সবাইকে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।
ওগাঁর মহাদেবপুর উপজেলার রসুলপুর গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে ওঠা জমি দখলের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছে মো. মোবায়দুল চৌধুরীর পরিবার। শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মোছা. জোবাইদা চৌধুরী।
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসার সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া উপকূলে একটি রোহিঙ্গাবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছেন। নৌকাটিতে থাকা মাঝিমাল্লাসহ আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
নেত্রকোণার মদন উপজেলায় মাদরাসা শিক্ষকের দ্বারা ধর্ষণের শিকার ১২ বছরে অন্তঃসত্ত্বা হওয়া সেই শিশুর সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এ ঘটনায় আদালতের নির্দেশে সেই নবজাতকের ডিএনএ (DNA) নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বর্তমানে ভুক্তভোগী শিশু ও তার নবজাতক সিলেটের একটি সেফহোমে রয়েছে।
নরসিংদী জেলায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে হত্যা, মাদক ও নারী নির্যাতনসহ ১১টি মামলার আসামি তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসীসহ মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট। এছাড়া এক মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ও কচুরিপানায় ভরে যাওয়া টাঙ্গাইলের ডিসি লেক পরিষ্কার ও পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
বান্দরবানের রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নারায়ণগঞ্জে মহানগর ছাত্রশিবিরের ‘জুলাই জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পটকা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর ছাত্রশিবিরের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় খালের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও জান্নাত (৫) নামে চাচা-ভাতিজি দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৩০ জুলাই সন্ধ্যার দিকে উপজেলার ৬নং বিলডোরা ইউনিয়নের পশ্চিম দারিয়াকান্দা (কানাকড়িকান্দা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ধারাবাহিক তৎপরতায় জুন ২০২৬ মাসে হারানো ও বিভিন্ন সময় জিডিভুক্ত আইফোনসহ মোট ৩৫টি মোবাইল ফোন (আনুমানিক মূল্য ৬,৪০,০০০/- টাকা) এবং বিকাশ প্রতারণার ৫০,০০০/- হাজার টাকা উদ্ধার করা হয়।
শরীয়তপুরের জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত বিভিন্ন অভিযোগ ও স্ট্যাটাসের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ জুলাই) কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্ত
"মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ জুলাই) ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারের বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আটা বিতরণে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিদিন দুই টন (৪০ বস্তা) আটা বরাদ্দ থাকলেও বিক্রয়কেন্দ্রে রাখা হতো মাত্র ২০ বস্তা। বাকি ২০ বস্তা আটার হদিস না মেলায় আত্মসাতের অভিযোগে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে