| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শরীয়তপুর সদর হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী

২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক বছরের মধ্যেই ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে হাসপাতালের

বিস্তারিত...

কালাই পৌরসভার বর্জ্যে অতিষ্ঠ জনজীবন,ডাম্পিং ষ্টেশন না থাকায় স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

জয়পুরহাটের কালাই পৌরসভা প্রতিষ্ঠার ২৬ বছর পেরিয়ে গেলেও এখনো গড়ে ওঠেনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ডাম্পিং ষ্টেশন। ফলে মহাসড়কের পাশেই গড়ে উঠেছে পৌরসভার ময়লা ভাগাড় । এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

বিস্তারিত...

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড মিলবে’

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড মিলবে।’ নরসিংদীর শিবপুরে এক নারীকে এমন প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে শিবপুর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দের বিরুদ্ধে।

বিস্তারিত...

ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাইভা, শিক্ষাঙ্গনে মানববন্ধন—বহুমুখী ঘটনায় সরগরম কাপাসিয়া

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একদিকে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের মৌখিক পরীক্ষা (ভাইভা), অন্যদিকে শিক্ষাঙ্গনকে ঘিরে পৃথক মানববন্ধন ও তদন্ত কার্যক্রম—সব মিলিয়ে দিনটি ছিল ঘটনাবহুল ও আলোচনামুখর।

বিস্তারিত...

যৌন নির্যাতককে বাঁচাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত

কুমিল্লার বরুড়ায় মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে আতিক উল্লাহ নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিযুক্তকে গণপিটুনিতে থেকে বাঁচাতে গিয়ে বরুড়া থানা পুলিশের ৮ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা, স্বামী কারাগারে

ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় মো.সাদ্দাম হোসেন (২৪) নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

বিস্তারিত...

চাঁদা না পেয়ে চিংড়িঘের দখলের অভিযোগ যুবদল নেতা আঙ্গুরের বিরুদ্ধে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের বিরুদ্ধে চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে এক বিএনপি কর্মীর চিংড়িঘের দখলের অভিযোগ উঠেছে। বুধবার (২৯ জুলাই) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মৎস্যচাষি ও বিএনপি কর্মী মো. রফিকুল ইসলাম।

বিস্তারিত...

পুলিশের সঙ্গে মাদক কারবারির যোগসাজশ, অর্থ লেনদেনের অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আয়নাতলী এলাকায় জনতার হাতে আটক এক মাদক কারবারির মোবাইল ফোনে কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথোপকথন ও অর্থ লেনদেনসংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ভয়েস ক্লিপ পাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

বিধবাকে ধর্ষণ-গর্ভপাতের অভিযোগে জামায়াত নেতার নামে মামলা

বিয়ের আশ্বাস দিয়ে এক বিধবা নারীকে একাধিকবার ধর্ষণ এবং পরে ভয়ভীতি দেখিয়ে গর্ভপাত করানোর অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

কাপাসিয়ায় শিক্ষা অফিসারের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

গাজীপুরের কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলামের বিরুদ্ধে বেসরকারি গণমাধ্যম ও ফেসবুকে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছে কাপাসিয়ার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। আজ ২৯ জুলাই বুধবার সকাল ১১ টায় কাপাসিয়া উপজেলা পরিষদ চত্বরে শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন নতুন অভিযোগ সামনে আসছে। এবার তার ব্যক্তিগত গাড়িচালক এবং আলোচিত তরুণীর মামা ওবায়দুর রহমান একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

বিস্তারিত...

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির রহস্য উদঘাট, গ্রেপ্তার ৭

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত পেশাদার ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ২৮ জুলাই সন্ধ্যায় মাধবদী থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো.আবদুল্লাহ-আল-ফারুক।

বিস্তারিত...

চন্দ্রদ্বীপে হাঁস-মুরগির বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা শুরু

খামারিদের স্বাবলম্বী করতে এবং প্রাণিসম্পদ খাতে উৎপাদন বাড়াতে বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিনামূল্যে হাঁস-মুরগির ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্পেইন শুরু হয়েছে।

বিস্তারিত...

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার ( ২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়, আজ বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল একই সময়ে ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।

বিস্তারিত...

ফ্যামিলি কার্ড দেয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ঘরে ঢুকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় গতকাল মঙ্গলবার ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪