শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনকে বদলি করা হয়েছে। তাকে পার্শ্ববর্তি ঝিনাইগাতী উপজেলার নলকুড়া-গৌরিপুর ইউনিয়ন ভূমি অফিসে পদায়ন দেওয়া হয়েছে।
নরসিংদীতে প্রেমিকার ভাইসহ পরিবারের লোকজনের এলোপাথাড়ি কোপে সাজ্জাত হোসেন নামের এক যুবক গুরুতর আহত হন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই যুবকের স্বজনরা প্রেমিকার চাচা ও ফুফুর বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৬ এপ্রিল) রাতে নরসিংদীর মাধবদীর খরমুদ্দি এলাকায় এই ঘটনা ঘটে।
ভোলা সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড
সকল সামাজিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের নিপা রানী দাস।
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে মো. নাছির (৪৫) নামে এক বিএনপিকর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১২ জন পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিব সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও হল সুপার সহকারী শিক্ষক ফারুক হোসেনসহ ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতিসহ বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পৃথক তিনটি স্থানে বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে। উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোদারা ফেরিঘাট এলাকায় ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান আব্দুল মোতালিব নামের এক জেলে। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের ১২ বিভাগের ১৬ শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী রাইয়ান রাহাত আবারও সাফল্যের স্বাক্ষর রাখলেন। দেশের অন্যতম সম্মানজনক স্বীকৃতি ‘স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২৬’-এ ‘সেরা শিশুশিল্পী’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন তিনি। গত রোববার রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
নেত্রকোণায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। তিনি বিষয়টি থানার ওসিকে সরেজমিন তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়ার জন্য আদেশ দিয়েছেন।
গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে প্রকৃতি যখন রুক্ষ হয়ে ওঠে, ঠিক তখনই যেন এক ঝলক প্রশান্তি নিয়ে হাজির হয় রক্তিম কৃষ্ণচূড়া ফুল। এই ফুলের অপরুপ দৃশ্য যে কারও চোখে ও মনে এনে দিতে পারে শিল্পের দ্যোতনা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিকাশে টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে উপজেলার নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়ার সঙ্গে পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নড়াইল সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আহম্মেদসহ শিক্ষক মন্নু বিশ্বাস, পীযুষ কুমার দাসের বিরুদ্ধে নানান অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুপর্না নাগ। রবিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নড়াইল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সড়কের উপর থেকে অপহরণ করা হয়েছিল স্থানীয় এক কাউন্সিলর, জ্যেষ্ঠ এক আইনজীবী ও তাদের গাড়িচালকসহ সাতজনকে। তিনদিন পর তাদের মরদেহ ভেসে ওঠে শীতলক্ষ্যা নদীতে, যা সারাদেশে তখন চাঞ্চল্যের সৃষ্টি করে।