দক্ষিণাঞ্চল সফরকালে ফরিদপুরের ভাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে পথ সংবর্ধনা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৩ জুলাই) সকালে ভাঙ্গার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় শত শত নেতাকর্মী সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
রাষ্ট্রক্ষমতা গ্রহণের চার মাস পর প্রথমবারের মতো সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বরিশাল সদর ও গৌরনদী উপজেলায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
সরকারি সার পাচার মামলায় মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
কুষ্টিয়ার খোকসায় প্রাইভেট কারের ধাক্কায় দিলীপ বিশ্বাস (৫৫) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ জুলাই) রাতে খোকসা শহরের পুরাতন পৌর ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
অতিবর্ষণ ও জলাবদ্ধতার কারণে সাতক্ষীরায় ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। একই সঙ্গে জেলার প্রায় ৬ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানিতে ভেসে গেছে ১২৭টি মাছের ঘের। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মিথ্যা ঘোষণায় ভারত থেকে আমদানি করা তিন হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রার কাঁচামাল (সিলডেনাফিল সাইট্রেট) জব্দের পর বেনাপোল বন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জব্দকৃত চালানটি যাতে কোনোভাবে বন্দর পণ্যগার থেকে সরিয়ে নেওয়া না যায়, সে জন্য সংশ্লিষ্ট ৩২ নম্বর শেডে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
জামালপুরের ইসলামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় এমপি সুলতান মাহমুদ বাবুর ব্যবহৃত এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাংচুরের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ডেকে একপক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে ।
“তারণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এ প্রতিপাদ্যেককে সামনে নিয়ে রবিবার (১২ জুলাই) শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতর
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত পৃথক দুর্ঘটনায় শিশু ও নারীসহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে জেলার বিভিন্ন স্থানে পানিতে ডুবে এক শিশু ও এক কৃষকসহ তিনজন এবং অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীর করুণ মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় এক তরুণীকে (২০) ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে স্বামী-স্ত্রীসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে রুহিয়া থানায় এই এজাহার দায়ের করেন। মামলার আসামিরা হলেন— রুহিয়া থানার ৩ নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ী
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. ফরহাদ ওরফে কোম্পানীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় ভুক্তভোগীর বাবাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগও রয়েছে। রোববার তাঁকে ঠাকুরগাঁও বিচারিক আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানিয়েছে পুলিশ।
টাঙ্গাইল পৌর এলাকার লৌহজং নদীর উপর নির্মিত কচুয়াডাঙ্গা-চরপাতুলী ব্রিজের কাজ ২ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ৪ বছরেও শেষ হয়নি। কার্যাদেশ পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সনি এন্টারপ্রাইজ ২০২০ সালে কাজটি শুরু করে। কার্যাদেশ অনুসারে ২০২২ সালের মে মাসে শেষ হওয়ার কথা থাকলেও, চার বছরেও সম্পূর্ন কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজের সম্পূর্ন কাজ শেষ না হওয়ার কারনে ভোগান্তিতে পড়েছে স্থানীয় কয়েক হাজার মানুষ।
দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ সায়েম উল্যাহ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন। রোববার (১২ জুলাই) সকালে দাগনভূঞা উপজেলা
জামালপুরের ইসলামপুর সরকারি কলেজে ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ’ পদে নিয়োগ কেন ‘অবৈধ’ নয়, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। একই সঙ্গে বিধিবহির্ভূতভাবে নিয়োগ দেয়ার অভিযোগে দায়ের করা আবেদন আগামী ৩০ দিনের মধ্যে আইনানুসারে নিষ্পত্তি করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান। তাঁর উদ্যোগে রোববার (১২ জুলাই) ছাত্রদলের নেতাকর্মীরা বন্যাদুর্গত বিভিন্ন পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেন।