| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছাড়ো নয়তো গ্রাম ছাড়ো" এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে এক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ জুলাই) শনিবার বিকাল ৪ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দীন খান কলেজ

বিস্তারিত...

কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জেনে বুঝে জনগণের মাঝে পৌঁছে দিন: সোহেল

কুরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা জেনে-বুঝে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। তিনি বলেন, দ্বীনের সঠিক শিক্ষা শুধু প্রচার করলেই হবে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়নের মাধ্যমেই মানবতার কল্যাণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

বিস্তারিত...

জয়পুরহাট সীমান্তে ফের তিনজনকে ঠেলে দেওয়ার চেষ্টায় ব্যর্থ বিএসএফ

দেশের বিভিন্ন সীমান্তে ধারাবাহিকভাবে পুশইনের চেষ্টার মধ্যে আবারও জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্তে তিনজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তবাসীর তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি।

বিস্তারিত...

বাউফলে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্তে পুলিশ

পটুয়াখালীর বাউফলে বিয়ের মাত্র দুই মাসের মাথায় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

মেয়েকে হত্যার পর বস্তাবন্দি করেন মা-বাবা, নেপথ্যে যে কারণ

খুলনায় এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। নিহতের নাম আরফানা হোসেন নির্জনা। তাকে হত্যার পর ঘটনা ভিন্নখাতে নিতে মরদেহ বস্তায় ভরে অন্যত্র ফেলে আসে তার মা-বাবা। পুলিশ জানিয়েছে, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানান নিহতের মা আরিফা ইয়া

বিস্তারিত...

উত্তরা থেকে ৯৬১ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১

রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে একটি পিকআপভর্তি ৯৬১ বোতল ফেনসিডিল ও নগদ ২ লাখ ৯০ হাজার টাকাসহ একজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় পিকআপে থাকা তিনজনের মধ্যে দুজন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।

বিস্তারিত...

চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখ মানুষ

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম বিভাগ। ভয়াবহ এ দুর্যোগে এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি এই পাঁচ জেলার অন্তত ৯ লাখ ২৮ হাজার মানুষ ক্ষতির মুখে পড়েছেন। বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দুর্গত এলাকায় এখনো উদ্ধার, ত্রাণ বিতরণ ও আশ্রয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রশাসনসহ বিভিন্ন সংস্থা।

বিস্তারিত...

নরসিংদী জেলা প্রশাসনের অভিযানে মাধবদী পৌরসভার ৩ যানবাহন উদ্ধার

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশক্রমে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে অবস্থিত চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মটর ওয়ার্কস গ্যারেজে অভিযান চালিয়ে মাধবদী পৌরসভার দুটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার উদ্ধার করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া যানবাহনগুলো মাধবদী পৌরসভায় পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিস্তারিত...

সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

সড়ক রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ।

বিস্তারিত...

দেওয়ানবাজারে ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন, দ্রুত অপসারণের নির্দেশ মেয়রের

চট্টগ্রাম নগরের দেওয়ানবাজার রুমঘাটা এলাকায় একটি ঝুঁকিপূর্ণ ভবনে ফাটল দেখা দেওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিস্তারিত...

শাহজালালের মাজারে চলছে দানবাক্সের টাকা গণনা

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে গণনা শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মাজার প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়।

বিস্তারিত...

ধসে পড়েছে সেতু, বান্দরবান - রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির তীব্র স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। এতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কপথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

বিস্তারিত...

বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে গত সাত দিন ধরে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন কক্সবাজারের প্রায় তিন লাখ মানুষ। রোববার (৫ জুলাই) থেকে শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত জেলায় পানিতে ডুবে ও পাহাড়ধসের ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

মাদক নিয়ন্ত্রণ নয়, নির্মূল করতে হবে: খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুন

নারায়ণগঞ্জ সম্পূর্ণ নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। তিনি বলেছেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক সদিচ্ছা ও আদর্শভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই।

বিস্তারিত...

জামালপুরে বিএনপির এমপি ও নেতার গাড়ি ভাঙচুর, দলীয় কোন্দলের অভিযোগ

:জামালপুরের ইসলামপুরে উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ.ই সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবের ব্যবহৃত দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪