:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারত সীমান্তে কথিত ‘পুশইন’ ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছেন সীমান্তবর্তী গোমরা গ্রামের বাসিন্দারা। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে তারা দিন-রাত পালাক্রমে সীমান্ত এলাকায় অবস্থান নিচ্ছেন। একই সঙ্গে সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
টানা ভারী বর্ষণ ও বিরূপ আবহাওয়ার কারণে জননিরাপত্তার স্বার্থে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের রাজনীতিকে দুর্বৃত্তদের প্রভাব থেকে মুক্ত করতে হবে। মাদক, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে কার্যকর ভূমিকা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
নদী ও পরিবেশ সংরক্ষণে মানুষকে সচেতন করার দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ 'জাতীয় পরিবেশ পদক-২০২৫' পেয়েছেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের প্রতিষ্ঠাতা মো. মনির হোসেন (নদী মনির)।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও পানিবন্দি মানুষের সংখ্যা বেড়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় সাড়ে ৭ লাখের বেশি মানুষ বন্যাকবলিত হয়েছেন।
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে আমিনুল ইসলাম নয়ন (নয়ন) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে শহরের ভিটাসাইর এলাকা থেকে তাকে আটক করে মাগুরা সদর থানা পুলিশ।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য
নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনের প্ল্যাটফর্মে আর দেখা যাবে না বাকপ্রতিবন্ধী সত্তরোর্ধ্ব বৃদ্ধা ববি বেগমকে। সারাজীবনের জমানো টাকাই কাল হলো তার। এই টাকা ছিনিয়ে নিতে হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ববির। এ ঘটনায় নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের শালিখা-সীমাখালী সড়কের গোবরা এলাকায় খালের ওপর নির্মিত একটি ব্রিজ অতিবৃষ্টির পানির চাপে ধসে পড়েছে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দাসহ আশপাশের প্রায় ২০ গ্রামের মানুষ।
ময়মনসিংহের মুক্তাগাছায় চকলেটের প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবক সুমন আহমেদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুমন উপজেলার মানকোন ইউনিয়নের নিমুরিয়া (ম
ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারের (বালিকা) ষষ্ঠ শ্রেণির এক কিশোরী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। বর্তমানে সে ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলার একমাত্র আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও পার্বত্য জেলাগুলোর বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত পাঁচ দিনে শুধু বৃহত্তর চট্টগ্রামেই পাহাড়ধস, দেয়াল ধসে এবং পানিতে ডুবে ৩৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৫ জনই রোহিঙ্গা। নিহতদের মধ্যে কক্সবাজারে ২২ জন, চট্টগ্রাম নগর ও জেলায় ৫ জন, বান্দরবানে ৫ জন এবং রাঙামাটিতে ১ জন রয়েছেন। এছাড়া বোয়ালখালী ও সাতকা
গত ফেব্রুয়ারিতে সিলেট জেলার ‘শ্রেষ্ঠ’ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান। এরপর মে মাসে হজ পালনের জন্য সৌদি আরবে যান। ফিরে যোগদানের মাত্র ২০ দিনের মধ্যে প্রত্যাহার হলেন তিনি। বৃহস্পতিবার (৯ জুলাই) সিলে
রাঙ্গামাটিতে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের মাত্রা কিছুটা কমে আসলেও জেলার বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। এই জেলায় এখনও প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী। পাশাপাশি গত ৬ দিনে পাহাড়ধসের সংখ্যা মোট ১০৪টি বলে জানিয়েছে জেলা প্রশাসন।