| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

৪৬তম জন্মদিনে কারামুক্ত হলেন সাবেক মেয়র রিটন

মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের ৪৬তম জন্মদিনে তার কারাবাসের এক বছর পূর্ণ হয়েছে। বুধবার (১ জুলাই) তিনি ৪৫ বছর পেরিয়ে ৪৬ বছরে পদার্পণ করেন।

বিস্তারিত...

বগুড়ায় কুকুরকে কুপিয়ে হত্যাচেষ্টা, চাকুসহ ঘাতক গ্রেপ্তার

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাণী নির্যাতনের অভিযোগে সদর থানায় একটি মামলাও হয়েছে।

বিস্তারিত...

দেশে ফিরেই গ্রেপ্তার দেবিদ্বার পৌরসভার সাবেক কাউন্সিলর বাসির মোল্লা

কাতার থেকে দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছেন দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসির উদ্দিন।

বিস্তারিত...

রোটারি ক্লাব অব বগুড়ার রোটাবর্ষের কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন

"ঐতিহ্য ও সেবার অগ্রযাত্রায় মানবিক সমাজ বিনির্মাণে আমরা অঙ্গীকারাবদ্ধ"—এই প্রত্যয় নিয়ে রোটারি ক্লাব অব বগুড়ার ২০২৬-২৭ রোটারি বর্ষের নতুন পরিচালনা পর্ষদের বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

বরিশাল মহানগরীতে ৮০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তির ছবি নিয়ে এআই-নির্ভর ডিজিটাল পরিবর্তন করে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে বিএমপির মিডিয়া সেলের বিরুদ্ধে। ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়, বিশেষ করে ফুটবল সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় আহত নারীর মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের চারা রোপণ ও বিতরণ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে পরিবেশ সচেতনতার বার্তায় রূপ দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ আর্জেন্টিনা ফ্যান ক্লাব। ২০২৬ ফিফা বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ক্লাবের উদ্যোগে চারা রোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁও সীমান্তে কোটি টাকার বিষ্ণুমূর্তিসহ দুই পাচারকারী আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাচীন কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১৩। এ ঘটনায় ভারতে পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

বিস্তারিত...

মহেশপুরে সরকারি হাটের খাজনা আদায়ে বাধা, ইজারাদারের সংবাদ সম্মেলনে

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সরকারি ইজারাকৃত হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন হাটের ইজারাদার আতিকুর রহমান লেন্টু।

বিস্তারিত...

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে কঠোর বিধিনিষেধ আরোপ

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নরসিংদী জেলায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

বিস্তারিত...

তেঁতুলিয়ার ইউএনও’র বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে এক তরুণকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ঘুষের টাকা ফেরত চেয়ে সোমবার (২৯ জুন) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের (ডিসি) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মা রেহেনা বেগম উর্মি।

বিস্তারিত...

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে মোসলে উদ্দিন জনি (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে দাগনভূঞা থানা পুলিশ।

বিস্তারিত...

ফরিদপুরে নিখোঁজের তিন দিন পর শিশুর গলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর শাহাদাত হোসেন (৮) নামে এক মাদরাসাছাত্রের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরবর্তী একটি কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

সড়কে প্রাণ গেল মা-ছেলের

মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা ও ছেলে। সোমবার (২৯ জুন) রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের গয়াসপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

মাদ্রাসায় শিশুকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষকের গলায় জুতার মালা

নোয়াখালীর দ্বীপ উপজেলায় হাতিয়ায় শ্রেণিকক্ষে এক শিশু শিক্ষার্থীকে (৭) যৌন হয়রানির অভিযোগে মাওলানা আনসার উদ্দিন নামে এক মাদরাসা শিক্ষককে আটক করে জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়েছেন স্থানীয়রা। একইসঙ্গে ওই মাসরাসা শিক্ষককে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪