| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মৃত মুরগি বিক্রির জন্য সংরক্ষণ, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে মৃত মুরগি বিক্রির জন্য সংরক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

শাশুড়ির ওপর অভিমান করে নদিতে ঝাঁপ গৃহবধূর

যশোরের অভয়নগরে শাশুড়ির ওপর অভিমান করে গত মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নৌকা থেকে ভাটপাড়া খেয়া ঘাট এলাকার ভৈরব নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন গৃহবধূ সাবিনা বেগম (২৫)।

বিস্তারিত...

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

নওগাঁর পৃথক দুই উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এসব ঘটনা ঘটে।

বিস্তারিত...

বোয়ালখালীতে দুই সাংবাদিক অবরুদ্ধ

বোয়ালখালী উপজেলার এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।

বিস্তারিত...

খুলনা-মোংলা মহাসড়কে বাস-মাইক্রো সংঘর্ষে দুই শিশুসহ নিহত ১২

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়ক-এর গোনাইব্রিজ এলাকায় বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইটি শিশু রয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা-এর উপ-পরিদর্শক (এসআই) হাসান এই তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাদক ও সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত রব বেপারীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১১ মার্চ) সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী নতুন দোকান এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বিস্তারিত...

অন্তঃসত্ত্বা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

বাগেরহাটের কচুয়া উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে আসা অন্তঃসত্ত্বা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ফেরদৌস হাওলাদার (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। ১৯ বছর বয়সী ওই নারী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১নং চর কালকিনি ইউনিয়নে ঈদ উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ চালের বস্তায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সংবলিত স্লোগান থাকায় এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

শৈলকুপায় মসজিদ কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রী রুবাইয়া বেগমকে (২৫) হত্যার দায়ে স্বামী আহাদ শেখকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বিস্তারিত...

অভয়নগরে গভীর রাতে কাঠপট্টিতে আগুন, পুড়েছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের পীরবাড়ি সংলগ্ন কাঠপট্টিতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাতের এ ঘটনায় কয়েকটি ফার্নিচারের দোকান, ফার্নিচারের শোরুম ও চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্তারিত...

বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের কারণে ১৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি

শুল্ক ফাঁকি এবং নজরদারির দুর্বলতার একাধিক ঘটনায় আবারও প্রশ্নের মুখে পড়েছে বন্দর ও কাস্টমস ব্যবস্থাপনা। ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের অভিযোগ, দুর্বল তদারকি এবং অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে।

বিস্তারিত...

বিয়ের কথা বলে ডেকে নিয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর হাতিয়াতে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়ার পর স্বামী পরিত্যাক্তা এক নারী (৩০) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।বুধবার (১১ মার্চ) রাতে এ ঘটনায় তিনজনকে আসামি করে ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

বিস্তারিত...

নেত্রকোণায় ব্যক্তিমালিকানাধীন জমিতে খাল পুনঃখননের অভিযোগ উঠেছে

নেত্রকোণায় ব্যক্তি মালিকানাধীন জমিতে খাল পুনঃখননের অভিযোগ উঠেছে এলজিইডির বিরুদ্ধে। এতে চরম ক্ষোভ দেখা দিয়েছে নেত্রকোণা সদর উপজেলা কাঞ্চনপুর ও পার্শ্ববর্তী গ্রামের জমির মালিক কৃষকদের মধ্যে। এঘটনায় জমির মালিক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন মারাত্মক আহত হয়েছেন।

বিস্তারিত...

জাটকা ধরায় ১৪ জেলের কারাদণ্ড

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে আটক ১৪ জেলেকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১১ মার্চ) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪