লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামে তাজ উদ্দিনের মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া নেমেছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে তার স্ত্রী অনন্তি বেগম বিষয়টি নিশ্চিত করেন। মাত্র ছয় মাস আগে মালদ্বীপে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য পাড়ি জমান তাজ উদ্দিন।
শেরপুরের ভাতশালা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ডিলারকে মোবাইল কোর্টে দণ্ডিত করা হয়েছে। অভিযোগ, ডিলার নির্ধারিত ডিলার পয়েন্টে চাল না দিয়ে নিজ বাড়ি থেকে বিতরণ করেন।
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস এবং ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি’র উদ্যোগে এক বিরাট ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) উপজেলার বড়বাঘা হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গাজীপুরের কাপাসিয়ায় অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি জবরদখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করা নিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের ফরিদগঞ্জে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে আবুল বাশারের (৪৫) এক ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামে সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু ঘটেছে।
বগুড়া জীবনানন্দ পরিষদের আয়োজনে কবিতা পাঠ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত কবিতা পাঠ ও ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শারিফুল হক জুয়েল।
শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির নির্বাচনের ক্ষেত্রে নতুন নীতি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে কঠোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়ার আয়োজন করতে পারবে না।
দেশের প্রথম রেলওয়ে কুষ্টিয়ার জগতি স্টেশন পুনরায় চালু ও আধুনিকায়নসহ চার দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি জগতি স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেন
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে সাধারণ ও সর্বস্তরের খেটে খাওয়া মানুষের সহায়তায় ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির ২৭তম ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় প্রায় সাড়ে ৩০০ জন সাধারণ মানুষ, সুবিধাবঞ্চিত, এতিম, পথশিশু, অসহায় ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের জন্য দুই টাকায় ইফতারের আয়োজন করা হয়।
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা বিপুল পরিমাণ ঘোষণা বহির্ভূত পণ্য আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে সাজু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর–পাবনা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
দীর্ঘদিন শূন্য থাকার পর অবশেষে যশোরে জেলা ও দায়রা জজ পদে নতুন বিচারক নিয়োগ দিলো সরকার। নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাহমুদা খাতুনকে যশোরের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।