| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লংমার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

লংমার্চের নামে বিরোধী দলকে জ্বালানি অপচয় করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, এ কর্মসূচির কারণে একদিকে জনগণের ভোগান্তি বাড়বে, অন্যদিকে বিপুল পরিমাণ জ্বালানি অপচয় হবে।

বিস্তারিত...

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে শেষ করে গেছে: দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে।

বিস্তারিত...

ঘাটাইলে গ্রামীন সড়কের বেহাল দশা! চরম দুর্ভোগে এলাকাবাসী

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঘোড়াদহ খালপাড় পাকা সড়ক থেকে শরাতৈল প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার সড়কের বেহল দশা। সড়কটি বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই কাঁচা সড়কটি কাদায় একাকার হয়ে যায়। বর্ষা মৌসুমে যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে এতে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর । স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, রোগী ও সাধারণ পথচারীসহ কয়েক হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। লাল মাটির এই কাঁচা সড়কটি দৈন্য দশায় থমকে যায় এখানকার গ্রামীণ অর্থনীতি। বিশেষ করে, হুমকির মুখে পড়ছে কোমলমতি শিশুদের বিদ্যালয়ে যাতায়াত ব্যবস্থা।

বিস্তারিত...

বগুড়ায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, ইন্টার্ন চিকিৎসকদের বিচারের দাবিতে মানববন্ধন

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভুল চিকিৎসার কারণে আব্দুল মালেক নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও এক কিশোরের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রাম নগরের আমবাগানে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার মরদেহ উদ্ধার

মৌসুমী নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে-সংলগ্ন মাসুদ কলোনিতে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গলায় চিকন দাগ, মুখে রক্ত ও জিহ্বা বের হয়ে থাকা অবস্থায় তাকে পাওয়া যায়।

বিস্তারিত...

পরিচ্ছন্নতাকে নাগরিকদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

পরিচ্ছন্ন পরিবেশ শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের একার প্রচেষ্টায় নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, পরিচ্ছন্নতাকে সাময়িক কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে নাগরিকদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেই চট্টগ্রামজুড়ে এ কার্যক্রম চালানো হচ্ছে।

বিস্তারিত...

জয়পুরহাটের কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী কালাই উপজেলার বিভিন্ন স্থানে সংগঠনটির সদস্যরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ফুলের গাছের চারা রোপণ করেন।

বিস্তারিত...

মতিউর রহমান সাগরের মায়ের মৃত্যুতে এমপি কিরণের শোকপ্রকাশ

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) রাত ১২টা ২০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

বিস্তারিত...

বগুড়ায় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত

বগুড়ায় জমি ও আমবাগানের মালিকানা নিয়ে বিরোধের জেরে মো. মোকসেদ আলী (৩৮) নামের এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। হামলার আগে আশপাশের লোকজনকে সরিয়ে দিতে ও আতঙ্ক সৃষ্টি করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

ওয়ান এলিভেন ষড়যন্ত্র ছিল বিএনপির বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন বিএনপির জাতীয়বাদী সত্যকে বিশ্বাস করে। যেই সুতো বিএনপি বাংলাদেশকে ভালবাসে‌। বিএনপি'র পিছনে তখন ওয়ান এলিভেন মাধ্যমে বিএনপিকে অপারেশন করে।

বিস্তারিত...

গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের প্রতি বিজিবির শ্রদ্ধা

যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলার কাশীপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

বিস্তারিত...

মক্কা চুক্তি নিয়ে আলোচনা চলছে, যোগ দেওয়া অস্বাভাবিক নয়: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে সফর নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।

বিস্তারিত...

কালিহাতীতে ব্রিজ থেকে নামার সময় ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে আলমাস আলী (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

বাগেরহাটে ছাত্রশিবিরের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগেরহাটে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় A+ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪