রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে সাতারকুল এলাকার ওই গোডাউনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং সকাল ৯টা ১৯ মিনিট থেকে আগুন নির্বাপণের কাজ শুরু করে।
ময়মনসিংহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আফরোজ খান মডেল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফরোজ উদ্দিন খান।
কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৫৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) লাকসাম পৌরসভা অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
ফেনীর দাগনভূঞায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণচেষ্টা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে দাগনভূঞা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
যশোরের শার্শায় বেনাপোল-যশোর মহাসড়কে দ্রুতগতির পরিবহনের ধাক্কায় সোনিয়া (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শনিবার সন্ধ্যায় মহাসড়কের নতুন বাজার সংলগ্ন নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোনিয়া শার্শা উপজেলার বয়লাপুতা গ্রামের বাসিন্দা।
ভারতে পাচার হওয়া দুই শিশুসহ ৯ বাংলাদেশি নারী-পুরুষ বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এদিন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
রাজধানীর ভাটারা থানার মামলায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহীন রাজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার তাকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ নির্দেশ দেন। এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। শাহীন ভাটারা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।
শরীয়তপুরের জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বর্ণাঢ্য সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা গ্যাস নেই, বিদ্যুৎ নেই এ কথা বলে লং মার্চ করছেন, এই লং মার্চ এখন কী হিসেবে জায়েজ? আমরা যেদিন শপথ নিয়েছি, সেদিন তারা উপস্থিত ছিলেন না।
: চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. মাসুমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের মানুরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়া সদর উপজেলার দেশের বড় চাউলের মোকাম খাজানগর এলাকা থেকে ১২ টন খোলা চিনি বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় চিনির মালিকসহ চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননা করার অভিযোগ এনে গণপিটুনিতে নিহত কথীত পীর আব্দুর রহমান ওরফে শামিমের মরদেহ দাফন করার পাঁচ মাস পর কবর থেকে তোলার অভিযোগ উঠেছে তার ভক্তদের বিরুদ্ধে। কবর থেকে তোলা মরদেহটি পরে তার নিজের দরবারে নতুন ভাবে দাফন করেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের বারবার নির্বাচিত আমৃত্যু চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আনোয়ার হোসেন মাঝির সুযোগ্য পুত্র ও উত্তর তারাবুনিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আল-আমিন সুমন মাঝি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে আজ ৫ সেপ্টেম্বর শনিবার সকালে স্থানীয় মডিউল কনভেনশন সেন্টারে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।