বয়স ৩৫ বছর। শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা রয়েছে। অন্য কোনো কাজ করার সামর্থ্যও নেই। তবু থেমে নেই জীবনযুদ্ধ। ভোর হলেই হাতে তুলে নেন নৌকার সঙ্গে বাঁধা মোটা দড়ি। নদীর এক পাড় থেকে অন্য পাড়ে দড়ি টেনে মানুষ পারাপারে সহযোগিতা করেন জনি মোল্লা। এ কাজ করে প্রতিদিন যে ৪০০ টাকা আয় করেন, তার পুরোটা তুলে দেন বাবার হাতে। সেই সামান্য আয়েই চলে পরিবারের ছয় সদস্যের সংসার।
বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাদকের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অব্যাহত হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন মো. বিপন ইসলাম বেগম বাজার রোড, বাদুড়তলা পশ্চিম পাড়া, বগুড়া সদর নিবাসী মো. বিপন ইসলাম গত ২/৩ মাস পূর্বে এলাকার সচেতন প্রায় শতধিক মানুষকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পেইন এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ প্রশাসনের সব পর্যায়ে মাদক নির্মূলে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তীব্র স্রোতের কবলে পড়ে দৌলতদিয়া ঘাটে এসে ভিড়তে না পেরে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে গেছে রো রো ফেরি ‘হামিদুর রহমান’। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা।
দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে ৬০ থেকে ৭০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধায় সেই চেষ্টা প্রতিহত হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
চাঁদপুর শহরের পুরাণ বাজারে অভিযান চালিয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি, ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে খাদ্যপণ্য বাজারজাত এবং অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পুরাণ বাজারের ট্রাঙ্ক পট্টি ও সুতা পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার (৬ সেপ্টেম্বর) প্রেসক্লাবের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে সভাপতি পদকে ঘিরে।
যশোরের অভয়নগর উপজেলায় বাহারুল মল্লিক নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।
উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ১১টি প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নয়জন শিক্ষক। পদত্যাগকারীদের মধ্যে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ‘সাদা দল’-এর পাঁচজন শিক্ষক রয়েছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তারা।
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সোমবার (৭ সেপ্টেম্বর) তাঁর জামিন আবেদন নাকচ করা হয়। সোমবার বেলা ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
সিলেট বিভাগে চলতি বছরে হাম আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ১ জানুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত বিভাগে মোট ১ হাজার ৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, সিলেটের ৭ মার্চ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগ দিয়েছেন ২০ পরিবারের ৬০ জন সদস্য। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের মাধ্যমে তাঁরা দলে যোগদান করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম শাটল ট্রেনের দীর্ঘদিনের সংকট নিরসনে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপির কাছে ছয় দফা দাবি জানিয়েছেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। দাবিগুলোর মধ্যে রয়েছে—পুরোনো ইঞ্জিন পরিবর্তন, নতুন ট্রেন সংযোজন, লুপ লাইনের দৈর্ঘ্য বৃদ্ধি, বগি সংস্কার, শিডিউল বিপর্যয় নিরসন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।
যশোরের শার্শার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগ দিয়েছেন ২০ পরিবারের ৬০ জন সদস্য। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোরে শার্শা উপজেলায় বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যশোরের অভয়নগরে নারকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জগবাবুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন উপজেলার রাজঘাট জাফরপুর এলাকার ইব্রাহিম বাবুর ছেলে।
জয়পুরহাটের কালাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে দুই সার ডিলারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা এবং মাদকসেবনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।