নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক একটি দোকানে ঢুকে পড়ায় দুইজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহত ও নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, সারাদেশে সড়কে চাঁদাবাজির কোন সুযোগ নেই। আর লক্ষ্মীপুরেতো নাই-ই।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করে স্থানীয়রা। এ সময় গণধোলাইয়ে তারা দুজনই নিহত হয়।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার যুবক সুকান্ত সেনকে বিয়ে করতে বাংলাদেশে এসে পৌঁছেছেন চীনা তরুণী ক্রিস হুই। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তারা প্রথমে বিমানযোগে ঢাকায় আসেন এবং এরপর হেলিকপ্টারে করে বর সুকান্তের বাড়ি তারাপাশা টিকা পাড়া গ্রামে পৌঁছান। এসময় আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা আনন্দে মেতে উঠেন। বর-কনের বাড়িতে ২১, ২২ ও ২৪ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
যশোরের শার্শা উপজেলায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। নিহত আল আমিন (স্থানীয়ভাবে আলামিন নামে পরিচিত) উপজেলার নাভারণ এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, উৎসব এলে দাম বাড়বে—এই সংস্কৃতি বদলাতে হবে। বরং উৎসব-পার্বণে দাম কমানোর ইতিবাচক চর্চা গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় নগরের ঐতিহ্যবাহী পাইকারি বাজার খাতুনগঞ্জ পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য জালালউদ্দিন নিজ নির্বাচনী এলাকায় পাঁচ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী সপ্তাহজুড়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করবেন তিনি।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল মাহে রমজানের প্রথম রোজায় এতিমদের সাথে ইফতার করেছেন।
ময়মনসিংহের ফুলপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাগেরহাটের গোটাপাড়া এলাকার কৃতি সন্তান সেনা সদস্য সার্জেন্ট মো. রেজাউল করিমের মরদেহ সামরিক মর্যাদায় নিজ গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
গণতন্ত্রের মানস কন্যা বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কর্ণধার জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার ও বালিয়াকান্দি বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) থেকে সুপারিশপ্রাপ্ত ৮ জন চিকিৎসক কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাঁরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নাটোরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার শহরের মাদ্রাসা মোড় বাজার, নিচাবাজারসহ বিভিন্ন বাজার ও দোকানে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।
পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই নিত্যপণ্যের বাজারে আকাশচুম্বী দামে নাভিশ্বাস উঠেছে ক্রেতা-সাধারণের। তবে এবার সবচেয়ে বেশি চোখে পড়ার মতো বিষয় হলো লেবুর বাজার।