| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভারতের হোম থেকে ৩–৭ বছর পর দেশে ফিরল ২৮ বাংলাদেশি শিশু

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোমে ৩ থেকে ৭ বছর থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছে বাংলাদেশি ২৮ শিশু। ফেরত আসাদের বয়স ৮ থেকে ১৩ বছরের মধ্যে। অধিকাংশের পিতা-মাতা ভারতে কারাগারে সাজাভোগ করছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বেনাপোল চেকপোস্টে ভারতীয় কর্তৃপক্ষ তাদের হস্তান্তর করেন। এ সময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুম, বিজিবি, এবং দুই দেশের মানবাধিকার সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলার হত্যা মামলার দুই সহোদর সাদিকুর রহমান শামিম (৩৬) ও সাজিদুর রহমান (৩২)কে ভারতের উদ্দেশ্যে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতার জন্য উপস্থিত হলে যাচাই-বাছাইয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

এ্যানির মন্ত্রী হওয়ার খবরে লক্ষ্মীপুরে মিষ্টি বিতরণ : আনন্দ-উল্লাস

লক্ষ্মীপুর-৩ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ্যানি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক।

বিস্তারিত...

তারাকান্দায় কলেজের জায়গা বিক্রির অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

ময়মনসিংহের তারাকান্দা ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের নিজস্ব জায়গা অবৈধভাবে বিক্রি এবং জেলা পরিষদ কর্তৃক নির্মিত তৃতীয় তলা ভবন নিয়মবহির্ভূতভাবে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষ হোছেন আলী চৌধুরীর বিরুদ্ধে।

বিস্তারিত...

কুড়িগ্রামে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

কুড়িগ্রামে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আলতাফ হোসেন নাগেশ্বরী উপজেলার ঝামুয়াটারি গ্রামের শাজাহান আলীর পুত্র।

বিস্তারিত...

দৌলতপুরে ট্রাক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে উজ্জল হোসেন (৩০) নামে এক ট্রাক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খলিসাকুন্ডি বাজারের একটি দুইতলা ভবনের দ্বিতীয়তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত উজ্জল হোসেন খলিসাকুন্ডি এলাকার ঈমান আলীর ছেলে এবং সে পেশায় ট্রাক চালক ছিলেন।

বিস্তারিত...

চাঁদপুরে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

চাঁদপুরের কচুয়ায় বিদেশে পাঠানো টাকা পরিশোধকে কেন্দ্র করে মারধর ও কাঠের আঘাতে কেরামত আলী (৫৮) নামে ব্যাক্তিকে হত্যার অপরাধে আসামী মো. মোশারফ হোসেন (৩৫) ও মো. ইয়াছিন (৩৭) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

বিস্তারিত...

প্রতিমন্ত্রী হলেন বাগেরহাটের শেখ ফরিদুল ইসলাম

বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় স্থান পেলেন শেখ ফরিদুল ইসলাম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। তাকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

মাগুরার দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

মাগুরা শালিখা উপজেলার চতুরবাড়ীয়া বাজারে বাজার মনিটরিং এর আওতায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

২৪৫ ভোট পেয়েও মাইকিং করে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে মাত্র ২৪৫ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ারা বেগম। পরাজিত হলেও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। গতকাল সোমবার রাতে নিজ উদ্যোগে মাইকিং করে এলাকার ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিস্তারিত...

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি–২৯৯ আসনে ধানের শীষ প্রতীকে দেশে সর্বোচ্চ ব্যবধানে ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

বিস্তারিত...

জামালপুর-২ আসনে নেতাদের নিজ কেন্দ্রে হেরেছে ধানের শীষ প্রতীক

জামালপুর-২ ইসলামপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এএসএম আব্দুল হালিমসহ স্থানীয় প্রভাবশালী নেতাদের নিজ কেন্দ্রেই হেরেছে ধানের শীষ প্রতীক। এনিয়ে স্থানীয় রাজনীতিতে চলছে নানা আলোচনা-সমালোচনা।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে অঞ্জন দাসের মতবিনিময়

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়ার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক চ্যালেঞ্জ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের 'মাথাল' মার্কার সাবেক সংসদ সদস্য প্রার্থী অঞ্জন দাস।

বিস্তারিত...

বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে অমিত

রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন ধরে চলা সকল জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তরুণ ও জনপ্রিয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত।

বিস্তারিত...

পবিত্র রমজান উপলক্ষে ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাহেদী ফাউন্ডেশন। বরাবরের মতো এবারও মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) ঝিনাইদহ সদর উপজেলার বেড় গোপীনাথপুর কিংশুক ব্রিক্স এলাকায় এ অনুদান কার্যক্রম অনুষ্ঠিত হয়

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪