চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে চ্যান্সেলর মনোনীত সদস্য নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিভাগটির শিক্ষক বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া। তিনি আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন।
গত ১৪ এবং ১৬ই ফেব্রুয়ারী ২০২৬, ফরিদপুর ডিবেট ফোরাম আয়োজন করে শেখ মনিরুজ্জামান অভি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬। ১৪ই ফেব্রুয়ারী, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাগেরহাট ও খুলনার একাংশকে কেন্দ্র করে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে জেলায় রাজনৈতিক অঙ্গণে নানা আলোচনা তীব্র হয়েছে। সর্বস্তরের রাজনৈতিক কর্মী ও স্থানীয় জনমানুষের মধ্যে চলমান এই আলোচনা কোন নেত্রীকে মনোনয়ন পাওয়ার যোগ্য হিসেবে দেখা হচ্ছে, সেই নিয়েই ঘুরছে। এর পেছনে অন্যতম ক্ষমতাসীন দলের দলের মনোনয়ন তালিকা প্রকাশের প্রেক্ষাপটও রয়েছে যেখানে বিভিন্ন কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেত্রীদের নাম উঠে এসেছে, যদিও বাগেরহাট-খুলনার সাংগঠনিক ভিত্তিক স্থানীয় নেত্রীদের আলোচনায় তাদের অবস্থান নিয়েই জোর বেশি হচ্ছে।
নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদক পদসহ সংখ্যাগরিষ্ঠ পদে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয় হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকা থেকে বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া অন্তত ৭০ জন বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এসব জেলেদের ফেরত আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের জালিয়াপাড়া ঘাট থেকে নাফ নদীর শূন্যরেখার উদ্দেশে রওনা হন। পরে এসব জেলেদের বিজিবির মাধ্যমে ফেরত পাঠানো হয়।
পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন,শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনের সার্বিকতত্ত্বাবধানে দুল্যাতলী আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলে ধর্ষণ মামলায় মো. সাঈদ হাসান সেতু (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১৪ এর ৩ নং কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান,
কুষ্টিয়ার দৌলতপুরে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে।
মাগুরার শ্রীপুর উপজেলার চাকদাহ গ্রামে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ৩৫টি বাড়ি-ঘর ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। জানা যায়, রবিবার রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের ইয়াকুব মণ্ডল ও মাহমুদুল হাসান টিটোর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য দলাদলি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।
আদাবাড়িয়ায় হাত-পা বাঁধা অবস্থায় মো. শাকিল মৃধা (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর পৌনে তিনটার দিকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবন এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার দৌলতপুরে কাজী আরেফ আহমেদ ও শহীদ ইয়াকুব আলীসহ ৫ জাসদ নেতা হত্যার ২৭তম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার ফিলিপনগর পিএম কলেজ চত্বরে শহীদ ইয়াকুব আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়।
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং খাদ্যে ভেজাল রোধে করণীয় নির্ধারণে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে লালমনিরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩, রংপুর।
মোবাইল ফোনে আসক্ত মেয়ে নামাজ না পড়ায় বকাঝকা করায় পিতার ওপর অভিমান করে লামিয়া সরকার (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চর কৈজুরি গ্রামে সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।