কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে লালমনিরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩, রংপুর।
মোবাইল ফোনে আসক্ত মেয়ে নামাজ না পড়ায় বকাঝকা করায় পিতার ওপর অভিমান করে লামিয়া সরকার (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চর কৈজুরি গ্রামে সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের কথা থাকলেও নারায়ণগঞ্জের অধিকাংশ প্রার্থী তা এখনও মানেননি।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)–এর নিজস্ব উদ্যোগ ও বাস্তবায়নে প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর মুন্সিবাড়িতে একটি প্রবীণ সামাজিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে, আতঙ্কে বনজীবিরা।
সিলেটের তারাপুর চা বাগানে গৌর নিতাই মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে মন্দিরের ভেতরের বেশ কিছু অংশ ভস্মীভূত হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়
খুলনায় ১৮ মাস পর কার্যালয় খুলে পতাকা উত্তোলনের কিছু সময় পর সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে একদল ক্ষুব্ধ ছাত্র। রোববার সন্ধ্যায় নগরীর শঙ্খ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বসন্তের আগমনী বার্তা আর ফাগুনের রঙিন আবেশে মুখর হয়ে উঠেছিল ঝিনাইদহের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান চারুগৃহ শিশুস্বর্গ প্রি-স্কুল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বসন্ত উৎসব ও পিঠা মেলা-১৪৩২।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত বয়সভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়া বগুড়া জেলা অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করেছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে ৩৬ প্রার্থীর মধ্যে একজন নারী প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচনের বিধি অনুযায়ী, কোনো সংসদীয় আসনে প্রার্থী বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা কমপক্ষে ১২ শতাংশ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
নোয়াখালীতে নির্বাচন-পরবর্তী সহিংসতা, অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জেলা জামায়াতে ইসলামী।
মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের রাজনগর এলাকায় এক হেলোবাইক চালকের ওপর হামলার ঘটনায় নতুন করে রাজনৈতিক মাত্রা যুক্ত হয়েছে। এবার ভুক্তভোগী পরিবার দাবি করেছে, জাতীয় সংসদ নির্বাচনের প্রায় দশ দিন আগে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
শেরপুরের ঝিনাইগাতীতে দ্রুতগতির বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় খালেদা আক্তার (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে।
গাজীপুর সিটি করপোরেশন-এর কাশিমপুর এলাকায় নির্মাণাধীন একটি সড়ক উদ্বোধনের আগেই কয়েক ফুট দেবে গেছে। প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের এমন পরিণতিতে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।