মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনান (১২) আর বেঁচে নেই। দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
চাঁদপুরে দুই মাথাওয়ালা এক কন্যাশিশুর জন্ম হয়েছে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে। প্রসূতি মায়ের নাম সুমি আক্তার। তার স্বামী মাসুদ গাজী, পেশায় দিনমজুর। বাড়ি জেলার ফরিদগঞ্জের পূর্ব বড়ালী গ্রামে। শিশুটি বর্তমানে চাঁদপুর শহরের ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি রয়েছে।
আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে নাশকতা সৃষ্টি ও অশান্তি ছড়ানোর পরিকল্পনার অভিযোগে বাগেরহাটে জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. দোলন মোল্লাসহ তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, মাদকদ্রব্য ও চেকবই জব্দ করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত শহরের নাগের বাজার এলাকায় ব্যবসায়ী মধুসূদন ধামের বাসায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন ব্যবসায়ী মধুসূদন ধাম এবং আওয়ামী লীগ কর্মী মো. মাসুম বিল্লাহ।
ফেনীতে দাম্পত্য কলহের জেরে এক ভয়ানক ঘটনায় স্বামী সুজনের (২৭) রামদার আঘাতে স্ত্রী ফিরোজা আক্তার (২৩) ও তার বান্ধবী আফসানা আক্তারের (৩০) হাত গুরুতরভাবে আহত হয়েছে। পুলিশ অভিযুক্তকে দ্রুত আটক করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের আদালতপাড়া এলাকার আজমীরি বেগম সড়কের নুর জাহান মঞ্জিলে এ ঘটনা ঘটে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সিলেট বিভাগের তিন জেলায় কর্মসূচি পালন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় সূত্রে জানানো হয়েছে, শনিবার তিনি হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় পৃথক জনসভায় অংশ নেবেন। সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, শনিবার বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। নির্ধারিত সময় অনুযায়ী জনসভা বিকেল ৩টায় শুরু হয়ে সাড়ে ৪টার মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আজাদ ওরফে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামের নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আজাদ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি কুশাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয়ভাবে তিনি বিএনপি নেতা আজাদ নামে পরিচিত।
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের প্রার্থী স্থপতি মুজাহিদ বেগকে আওয়ামী লীগ আমলের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর দোসর ও এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, কালো টাকার ব্যবহার, মিথ্যা অপপ্রচার ও পরিকল্পিত বিভ্রান্তি ছড়িয়ে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। শুক্রবার সকাল ১১টায় সদরপুরে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। শহিদুল ইসলাম বাবুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক হুমকি।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর বাজার পাড়ায় শুক্রবার বিকেলে ওয়েল্ডিং মিস্ত্রি রাজন হোসেন (২২) শোবার ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। প্রতিবেশী ও ইউপি সদস্য সাইদুর রহমান জানান, রাজনের পিতা-মাতা আত্মীয়ের বাড়িতে ছিলেন। ছোট বোন রেহেনা খাতুন বাড়িতে থাকলেও প্রাইভেট পড়ার জন্য বাইরে গিয়েছিলেন। এ সময় রাজন শোবার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে যান। কিছুক্ষণ পর রেহেনা বাড়িতে ফিরে ভাইকে ডাকতে থাকলে কোনো সাড়া না পেয়ে দরজা খুললে ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখেন
ধানের শীষের নারী প্রচার কর্মীদের বিরুদ্ধে নীলফামারীতে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কর্মীদের নির্বাচনী প্রচারণা চালাতে বাধা দেয়ার চেষ্টা করা হয়েছে এবং নিরাপত্তাহীন পরিস্থিতিতে রাখা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলফামারী শহরের নীলসাগর গ্রুপের পরিবহন বিভাগের কার্যালয়ে নীলফামারী উন্নয়ন মঞ্চের আয়োজনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ উত্থাপন করা হয়। মঞ্চের উপদেষ্টা রুহুল আমিন লিখিত বক্তব্যে জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খোকশাবাড়ি ইউনিয়নের বেলতলি বাজার এলাকায় মঞ্চের ৯-১০ জন নারী কর্মী নির্বাচনী প্রচারণায় গেলে স্থানীয় কিছু জামায়াত শিবিরের নেতা-কর্মীরা তাদের ওপর ভয়ভীতি প্রদর্শন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৯৩৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হলেও এর মধ্যে প্রায় অর্ধেক, ৪৪০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুর জেলা ও মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, মহানগর এলাকায় স্থাপিত ৪০০টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৭টি ঝুঁকিপূর্ণ হিসেবে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। অপরদিকে জেলার পাঁচটি উপজেলায় ৫৩৫টি কেন্দ্রের মধ্যে ২১৩টিকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।
বাগেরহাটের তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের নির্বাচনী প্রচারণায় বাধা, অফিস ভাঙচুর ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তাঁর নির্বাচন সমন্বয়কারী মাহাবুবুর রহমান টুটুল। সংবাদ সম্মেলনে মাহাবুবুর রহমান টুটুল অভিযোগ করেন, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে এম এ এইচ সেলিমের নির্বাচনী প্রচারণায় একটি সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে বাধা দিচ্ছে। বিভিন্ন এলাকায় প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে এবং কারাপাড়া, রাখালগাছি ও বেমরতা ইউনিয়নে নির্বাচনী কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
সংখ্যালঘু নির্যাতন, সাধারণ মানুষের ঘের দখল, চাঁদা আদায় এবং ভোট প্রদানে হুমকিদাতাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ। তিনি বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাই যেন নিরাপদে বসবাস ও সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এবং বৈষম্যহীন অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ১২টি ভোটকেন্দ্রের মধ্যে ১১টিই ঝুঁকিপূর্ণ এবং এর মধ্যে ২টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।