| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পানছড়ির ২৫ ভোটকেন্দ্রে থাকবে ৬ প্লাটুন বিজিবি, সঙ্গে ড্রোন নজরদারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করছে।

বিস্তারিত...

যশোরের ৬ আসনে ৩০২ গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা ও পুলিশের বডি ক্যামেরা

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে যশোর জেলায় সকল প্রস্তুতি সম্পন্নের পথে। যশোরের ৬টি আসনে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৩০২টি। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বডি ক্যামেরা থাকবে। নির্বাচনে ৮২৪ কেন্দ্রের ৪ হাজার ৬৭৯ কক্ষে দায়িত্ব পালন করবেন ৮২৪ প্রিজাইডিং অফিসার

বিস্তারিত...

কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে সবুজায়নের বৃক্ষরোপণ কর্মসূচি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় অবস্থিত কেন্দ্রীয় সাধু সংঘের সাধুর ধামে সবুজায়ন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এক হৃদয়ছোঁয়া বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বাগেরহাটে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাট-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর হেরেমের মোড় চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিস্তারিত...

পার্লারের টয়লেটে মিলল নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরে একটি বিউটি পার্লারের টয়লেট থেকে কামরুন নাহার ইতি নামে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আমলাপাড়া এলাকার ‘পরী বিউটি পার্লার’ থেকে মরদেহটি উদ্ধারের কথা জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

বিস্তারিত...

বিচ্ছিন্ন জনপদকে উন্নয়নের সোপানে পরিণত করা হবে : জামায়াত আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটের মতো বিচ্ছিন্ন জনপদকে ব্রিজ নির্মাণ ও সড়ক উন্নয়নের মাধ্যমে উন্নয়নের সোপানে পরিণত করা হবে। দুর্গম এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনজীবনে স্বস্তি আনতে যা যা করণীয়, তা করার ইচ্ছা রয়েছে। ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ সরকারি আরসি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

জামালপুরে আ.লীগের ভোটই হতে পারে জামায়াতের জয়-পরাজয়ের চাবিকাঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের পাঁচটি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বাধীনতার পর ১৪, ১৮ ও ২৪ ছাড়া যে কয়টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, জেলার ৫টি আসনে ভোটের লড়াই হয়েছে আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীর মধ্যে।

বিস্তারিত...

নিক্সন চৌধুরীর এজেন্ডা বাস্তবায়নে ভোটের মাঠে মুজাহিদ বেগ: বিএনপি প্রার্থীর অভিযোগ

ফরিদপুর-৪ আসনের নির্বাচনী পরিবেশ পাল্টাপাল্টি অভিযোগের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি মনোনীত হেভি ওয়েট প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল অভিযোগ করেছেন, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ (ফুটবল প্রতীক) সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্দেশনায় ভোটের মাঠে নেমেছেন।

বিস্তারিত...

সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা। সরকার গঠন করতে পারলে দেশের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেওয়া হবে।”

বিস্তারিত...

তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন হরিজন সমাজ : নাটোরে দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নাটোরে শত শত হরিজন সম্প্রদায়ের ভাই-বোনেরা তাদের প্রতি সমর্থন জানিয়েছেন।

বিস্তারিত...

ফরিদপুর-৪ আসনে রিকশা-দাঁড়িপাল্লা একঘরে

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফরিদপুর-৪ আসনে আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর রিকশা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা এক ঘরে দাঁড়িয়ে কাজ করার সিদ্ধান্তে উপনীত হয়েছে।

বিস্তারিত...

কোটচাঁদপুরে অ্যালকোহলসহ হোমিও চিকিৎসক আটক

১শ ৭৪ বোতল অ্যালকোহলসহ আমিরুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে আটক করেছে ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী হোমিও হল থেকে তাকে আটক করা হয়। তিনি পৌর শহরের আদর্শপাড়ার মৃত আয়নাল হকের ছেলে।

বিস্তারিত...

১৫ বন্দরকর্মীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের নির্দেশ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করা ১৫ কর্মচারীর দেশত্যাগে

বিস্তারিত...

প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন

বিখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল

বিস্তারিত...

মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার যশলং ইউনিয়নের দরজারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪