| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

‘এমপি অইলে ফ্রি ওয়াজ’

এই গজলের সুরে একযোগে কণ্ঠ মেলান উপস্থিত কয়েকশ’ মানুষ। গজল শেষে মুহূর্তেই পরিবেশ বদলে যায়। শান্ত, ভারী ও আকুতিভরা কণ্ঠে বক্তা বলে ওঠেন, ‘ভাইজান, বাজান—ভোটটা দিয়েনও।’ ব্যতিক্রমী এই ভোট চাওয়ার দৃশ্য ঘিরে সৃষ্টি হয় ভিন্নরকম আবহ।

বিস্তারিত...

একটি দল ভিক্ষার কার্ডের লোভ দেখাচ্ছে: এটিএম মাসুম

এই নির্বাচনে একটি দল দেশের জনগণকে কার্ডের লোভ দেখাচ্ছে, এই কার্ড মানে একটি ভিক্ষার কার্ড বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম।

বিস্তারিত...

মাদারীপুরে ধানের শীষের পক্ষে কৃষকদের নিয়ে বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়ার পক্ষে কৃষকদের অংশগ্রহণে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ধানের শীষে ভোট চেয়ে আ' লীগ নেতার বিএনপিতে যোগদান

এবার ফরিদপুর জেলার ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এএফএম রেজা ফয়েজ মিয়া ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে

বিস্তারিত...

বর্তমান প্রশাসন নির্দিষ্ট দলের ভক্ত হিসেবে কাজ করছে:দাবি স্বতন্ত্র প্রার্থীর

সকল প্রার্থীর জন্য সমান সুবিধা দেয়ার কথা থাকলেও বর্তমান প্রশাসন নির্দিষ্ট দলের ভক্ত হিসেবে কাজ করছে বলে দাবি করেছেন বরগুনা-২ আসনের স্বতন্ত্র সাংসদ প্রার্থী মো. রাশেদুজ্জামান খান৷

বিস্তারিত...

কুষ্টিয়ায় দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশি মাদক কারবারিদের নিয়ে গেলেন বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগরে দুই মাদক কারবারিকে মাদকসহ নিয়ে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার মাধবখালী সীমান্তে ভারতের অভ্যন্তর এলাকা হেন্তের বিল থেকে তাদের আটক করে বিএসএফ।

বিস্তারিত...

কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও রিভলভার উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বটতলা বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ব্যারেলযুক্ত রিভলভার ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব-৬।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট শুরু কাল থেকে

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে। বন্দরের বহির্নোঙরেও কাজ বন্ধ থাকবে। এ কর্মসূচি কার্যকর হলে পুরো বন্দর অচল হয়ে যাবে।

বিস্তারিত...

সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার মৃত্যু, টেকনাফে শোকের ছায়া

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনান (১২) আর বেঁচে নেই। দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে দুই মাথাওয়ালা শিশুর জন্ম

চাঁদপুরে দুই মাথাওয়ালা এক কন্যাশিশুর জন্ম হয়েছে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে। প্রসূতি মায়ের নাম সুমি আক্তার। তার স্বামী মাসুদ গাজী, পেশায় দিনমজুর। বাড়ি জেলার ফরিদগঞ্জের পূর্ব বড়ালী গ্রামে। শিশুটি বর্তমানে চাঁদপুর শহরের ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি রয়েছে।

বিস্তারিত...

নাশকতা পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে নাশকতা সৃষ্টি ও অশান্তি ছড়ানোর পরিকল্পনার অভিযোগে বাগেরহাটে জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. দোলন মোল্লাসহ তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, মাদকদ্রব্য ও চেকবই জব্দ করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত শহরের নাগের বাজার এলাকায় ব্যবসায়ী মধুসূদন ধামের বাসায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন ব্যবসায়ী মধুসূদন ধাম এবং আওয়ামী লীগ কর্মী মো. মাসুম বিল্লাহ।

বিস্তারিত...

স্বামীর রামদার হামলায় স্ত্রী ও বান্ধবীর হাত বিচ্ছিন্ন

ফেনীতে দাম্পত্য কলহের জেরে এক ভয়ানক ঘটনায় স্বামী সুজনের (২৭) রামদার আঘাতে স্ত্রী ফিরোজা আক্তার (২৩) ও তার বান্ধবী আফসানা আক্তারের (৩০) হাত গুরুতরভাবে আহত হয়েছে। পুলিশ অভিযুক্তকে দ্রুত আটক করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের আদালতপাড়া এলাকার আজমীরি বেগম সড়কের নুর জাহান মঞ্জিলে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের আজকের কর্মসূচী

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সিলেট বিভাগের তিন জেলায় কর্মসূচি পালন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় সূত্রে জানানো হয়েছে, শনিবার তিনি হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় পৃথক জনসভায় অংশ নেবেন। সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, শনিবার বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। নির্ধারিত সময় অনুযায়ী জনসভা বিকেল ৩টায় শুরু হয়ে সাড়ে ৪টার মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আজাদ ওরফে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামের নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আজাদ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি কুশাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয়ভাবে তিনি বিএনপি নেতা আজাদ নামে পরিচিত।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪