| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

১৫ বন্দরকর্মীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের নির্দেশ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করা ১৫ কর্মচারীর দেশত্যাগে

বিস্তারিত...

প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন

বিখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল

বিস্তারিত...

মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার যশলং ইউনিয়নের দরজারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

নাটোরের লালপুরে আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে মাহদী হাসান মুরাদ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

টেকনাফে ধানের শীষের গাড়িবহরে হামলা, শিশুসহ আহত ৫

কক্সবাজারের টেকনাফে নির্বাচনী প্রচারণার মধ্যেই সহিংসতার ঘটনা ঘটেছে। ধানের শীষ প্রতীকের প্রচার চলাকালে একটি গাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/৪ (পুরাতন ব্লক ডি/৬) এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ২০

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার পৃথক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, গুপ্টি ইউনিয়নের ষোলধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খাজুরিয়া বাজার ও রুপসা বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান ও বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে চার দফা হামলার ঘটনা ঘটে। এর আগে হোগলী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে ধানের শীষের সমর্থকরা উত্তেজনা সৃষ্টি করে।

বিস্তারিত...

ঝিনাইদহে ১৭৪ বোতল এ্যালকোহলসহ হোমিও চিকিৎসক আটক

ঝিনাইদহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুরে অভিযান চালিয়ে ১শ ৭৪ বোতল এ্যালকোহলসহ আমিরুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে আটক করেছে। জানা যায়, আটক হোমিও চিকিৎসক আমিরুল ইসলাম পৌর শহরের আর্দশপাড়ার মৃত আয়নাল হকের ছেলে। গোপন সংবাদে জানতে পেরে কোটচাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী হোমিও হলে অবৈধ এ্যালকোহল মজুত থাকার তথ্য পাওয়া যায়। এরপর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ সেলিম রাজা ও সহকারী সদস্য আব্দুর রশিদের নেতৃত্বে দোকানটিতে বিশেষ অভিযান চালানো হয়।

বিস্তারিত...

বন্দর ইজারা বিরোধী আন্দোলন: ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে জড়িত ১৫ কর্মচারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আন্দোলনের জেরে ইতোমধ্যে যাদের মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়েছিল, সেই কর্মচারীদের এবার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদের উৎস তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিমের সই করা ওই চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। চিঠির অনুলিপি দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-কেও পাঠানো হয়েছে, যাতে তারা বিষয়টি তদন্ত করে দেখেন।

বিস্তারিত...

কাল কাজে ফিরবেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা

দীর্ঘ ছয় দিন ধরে চলতে থাকা শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হওয়া অচলাবস্থার অবসান হয়েছে। নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে শ্রমিক নেতাদের সফল আলোচনার পর শুক্র ও শনিবার—এই দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে। ফলে আগামীকাল শুক্রবার সকাল থেকেই বন্দরে পুরোদমে কাজ শুরু করবেন শ্রমিকরা।

বিস্তারিত...

প্রার্থী মাঠে না থাকায় প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাপা নেতাকর্মীদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ সাহেদ আলী জিন্নাহ লাঙ্গল প্রতীক বরাদ্দ পাওয়ার পরও মাঠে না থাকায় নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

বিস্তারিত...

বগুড়ায় ধানের শীষে ভোট চেয়ে মিছিল ও পথসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া সদর আসনের ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার, পথসভা ও গণসংযোগ করেছে জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দ।

বিস্তারিত...

নোয়াখালী কারাগারের ৩৫ বন্দি পোস্টাল ব্যালটে ভোট দিলেন

নোয়াখালী জেলা কারাগারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে পোস্টাল ব্যালটে ৩৫ বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে আবেদন করেছেন ৪৪ জন।

বিস্তারিত...

দৌলতপুরে নির্বাচনী বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-১১

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে নির্বাচনী প্রচারকালে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিস্তারিত...

মানিকগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিস্তারিত...

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ যুবদল নেতা আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ ওমর ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত ভোররাতে উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটক ওমর ফারুক বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার বাসিন্দা। তিনি এন্তাজ মিয়ার বাড়ির ফিরোজ মিয়ার ছেলে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪