বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা–২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আমি যে ১২টি ইউনিয়নে ঘুরেছি, সেখানে মানুষের মধ্যে যে সাড়া পেয়েছি, তাতে আমি বিশ্বাস করি—নাটোর সদর ও নলডাঙ্গার মানুষ বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে জয়ী করাবে।”
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে টেংরাখালির মাঠের একটি নির্জন ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জসিম উদ্দিন দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।
ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের বিএসসি প্রকৌশলীদের মতো দশম গ্রেড দেওয়ার দাবিতে মানিকগঞ্জে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হয়ে গেছে। ফলে এ আসনে বিএনপি মনোনীত কোনো প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছে না।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত ও এনসিপির অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছে জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির দরজা এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলায় দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারে প্রকাশ্যে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর তাদের গ্রেপ্তারের দাবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শিবচর থানায় ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘শিবচরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।
লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সীমান্তবর্তী এলাকার আলাইয়াপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪টি এলজি, ১১টি পিস্তল অ্যামি নেশন, ২টি পিস্তল ম্যাগাজিন, ৪টি খালি কাটিস, ২৬টি শট গানের গুলি, ৫৩ টি আতশ বাজি, ২টি ককটেল, ১টি দেশি অস্ত্র ও ১টি বিপি উদ্ধার করা হয়।
সিলেট নগরীর তেমুখি পয়েন্ট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে শুরু হওয়া এ সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে তেমুখি পয়েন্টে একটি পথসভা চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও গ্রামের কয়েকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহীদ প্যাদা ওরফে ‘গলাকাটা শহিদ’-সহ পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদক, বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট, নগদ অর্থ ও ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ করা হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩টা থেকে বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের চর উত্তর ভুতেরদিয়া গ্রামে দিনভর এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত শিশু গৃহকর্মী মোহনাকে (১১) দেখতে এসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
লক্ষ্মীপুরে একটি প্রিন্টিং প্রেসের দোকান থেকে উদ্ধার হয়েছে ছয়টি ভোটের সিল। সেগুলো ওই প্রেস মালিককে বানানোর নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামীর এক নেতা। এ ঘটনায় ‘মারইয়াম প্রিন্টার্স’ নামক ওই ব্যবসা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিস্তা এ অঞ্চলের অহংকার। তিস্তা হবে উত্তরাঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু। যে কোনো কিছুর বিনিময় হলেও আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো। বুড়িমারী স্থলবন্দরের উন্নয়ন, সড়ক ও রেলপথের আধুনিকায়ন করা হবে।
লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের ৬টি সিলসহ আটক ব্যবসায়ী সোহেল রানা ও জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে আটক সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতি) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের প্রথম নামাজে জানাজা শেরপুর পৌর শহরের দারোগআলী পৌর পার্কে বুধবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর ৩০ জন কর্মী–সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন এমন