| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যশোরের শার্শায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আগে যশোরের শার্শা উপজেলার ধলদা হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন প্রার্থী নুরুজ্জামান লিটন। মঞ্চে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি মো. হাসান জহির, সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, অন্যান্য নেতা-কর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিস্তারিত...

বিভিন্ন দল ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন ৭ শতাধিক কর্মী

কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উলিপুর থানার ধরনিবাড়ি ইউনিয়নের মাধবপুর গ্রামে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে ৯টি ওয়ার্ডের বিভিন্ন দল থেকে পদত্যাগ করে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী ডা. আক্কাস আলী সরকারের সমর্থনে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

বিস্তারিত...

জামালপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় ইউপি কর্মকর্তা নিহত

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) এস এম তোজাম্মেল হোসেন নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে মাদারগঞ্জ-ভাটারা প্রধান সড়কের পলিশা মোড় এলাকায়। নিহত তোজাম্মেল হোসেন চরপাকেরদহ ইউনিয়নের ফকরিপাড়া এলাকার মৃত অসি ফকিরের ছেলে এবং তিনি ৭নং সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

বিস্তারিত...

লতিফ সিদ্দিকীর মামলা খারিজে ক্ষোভ,লিয়াকত আলীর সংবাদ সম্মেলন

টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতির মামলা নির্বাচন কমিশন কর্তৃক খারিজের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন একই আসনে জাতীয়

বিস্তারিত...

বরিশালে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার সিকদারের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সিল তৈরির অভিযোগ, প্রেস মালিক আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সিল তৈরির অভিযোগে একটি ছাপাখানার মালিককে আটক করেছে পুলিশ। অভিযানের সময় ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইলফোন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের পুরাতন আদালত সড়কে অবস্থিত ‘মারইয়াম প্রেস’ থেকে সোহেল রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই প্রেসের স্বত্বাধিকারী এবং সদর উপজেলার টুমচর এলাকার বাসিন্দা।

বিস্তারিত...

অবৈধভাবে প্রস্তুতকরা ভোটের ৬টি সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সিলসহ একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

বুধবার ফরিদপুরের জনসভায় যোগ দেবেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বুধবার (০৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে আসবেন। এ উপলক্ষে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হবে ফরিদপুর বিভাগীয় নির্বাচনী জনসভা। নির্ধারিত সময় অনুযায়ী ওই দিন দুপুর ১টা ৪৫ মিনিটে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তারেক রহমান।

বিস্তারিত...

৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি ও বিক্ষোভ

বৈষম্যমুক্ত ৯ম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ ও ১লা জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সকাল ৯.০০টা থেকে ১১.০০ পর্যন্ত অবস্থান কর্মসূচি, কর্মবিরতি ও বিক্ষোভ চলছে।

বিস্তারিত...

বগুড়া প্রেসক্লাবে ইউনেস্কো প্রতিনিধির মতবিনিময় অনুষ্ঠিত

বগুড়া প্রেসক্লাবে আজ মঙ্গলবার বেলা ১২টায় বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুজান ভাইজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

বিস্তারিত...

সীমান্তবর্তী ৬২ উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে: বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা নিরাপদ রেখেই সারা দেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিস্তারিত...

জয়পুরহাটে গণভোটে “হ্যাঁ” প্রচারণা ক্যারাভ্যানের উদ্বোধন

আসন্ন গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে প্রচারণা ক্যারাভ্যানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের পাঁচুর মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ও জাতীয় ছাত্র শক্তির সহযোগিতায় এ কর্মসূচি শুরু হয়।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবার অনির্দিষ্টকালের লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছেন শ্রমিক-কর্মচারী সংগঠনের নেতারা। আগামীকাল (বুধবার) সকাল আটটা থেকে এই কর্মসূচি শুরু হবে।

বিস্তারিত...

কাপাসিয়ায় বিএনপিকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এনপিপি প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মোঃ মনির হোসেন।

বিস্তারিত...

ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঝিনাইদহে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪