| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সচিবের মৃত্যু

ময়মনসিংহে তারাকান্দায় মধুপুর নামক স্থানে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বিষকা ইউনিয়নের সচিব আব্দুল মান্নান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

বিস্তারিত...

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ মামলায় তিনজনে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত।

বিস্তারিত...

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩০০ পরিবারে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের ইফতার বিতরণ

চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে এই স্লোগান কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ পরিবারে ফ্রি ইফতার বিতরণ কার্যক্রম মঙ্গলবার (১০ মার্চ) অনু্ষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি করার ঘটনায় জড়িত তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার

নগরের চন্দনপুরা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলি করার ঘটনায় জড়িত তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি এসএমজি (সাব মেশিনগান), একটি পিস্তল, একটি রিভলভারসহ গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পিস্তল ও রিভলভার দুটি থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, ইভটিজিংয়ের প্রতিবাদে সংঘর্ষে আহত ৫

ঢাকার সাভারে এক নারীকে দীর্ঘদিন ধরে ইভটিজিং করার প্রতিবাদ করায় বিএনপি নেতা শাহাদাত খানকে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন পাগলার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় শাহাদাত খানের পাশাপাশি ইভটিজিংয়ের শিকার নারীসহ আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপি নেতা শাহাদাত খানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

হাতিয়ায় ধর্ষণবিরোধী বিক্ষোভে এনসিপি-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৭

নোয়াখালীর হাতিয়ায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে লঞ্চের কেবিনে ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলা সদরে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চলাকালীন দুই পক্ষের মুখোমুখি অবস্থানের সময় উত্তেজনা বৃদ্ধি পেয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।

বিস্তারিত...

হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ৪০ বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার পর ব্যাপক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে নতুন মাদারীপুর এলাকায় প্রতিপক্ষের অন্তত ২০টি বসতবাড়িতে আগুন দেওয়া হয় এবং আরও প্রায় ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিস্তারিত...

শেরপুরে অবৈধ বালু পরিবহন: জরিমানা ও গাড়ি জব্দ

শেরপুর সদর উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুবাহী একটি মাহিন্দ্র গাড়িও জব্দ করা হয়। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের কুলুরচর গ্রামে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক ড্রেজিংকৃত বালুর ডাইক থেকে অবৈধভাবে বালু পরিবহনের সময় একটি মাহিন্দ্র গাড়ি আটক করা হয়।

বিস্তারিত...

তারেক রহমান বলেন ‘আমি বিএনপির নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী’— পানিসম্পদ মন্ত্রী এ্যানি

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, তারেক রহমান নিজেকে শুধু বিএনপির প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তারেক রহমানের বক্তব্য ও কর্মকাণ্ডে দেশ পরিচালনার সক্ষমতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুরে সনাতনী সম্প্রদায়ের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

কাপাসিয়ায় নবনির্বাচিত এমপি আইউবীকে শিক্ষকদের সংবর্ধনা

গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে নব-নির্বাচিত এমপি সালাহউদ্দিন আইউবীকে উপজেলার সকল পর্যায়ের শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও শিক্ষক পরিষদের উদ্যোগে কাপাসিয়া মডেল মসজিদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কাপাসিয়ায় জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে ঘাগটিয়া ইউনিয়ন শাখার আমীর মো. ইমতিয়াজ বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী।

বিস্তারিত...

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বিস্তারিত...

ময়মনসিংহে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

পবিত্র রমজান মাসে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের স্বস্তি দিতে ময়মনসিংহে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-০৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বিস্তারিত...

নওগাঁয় কৃষক রক্ষায় পর্যাপ্ত হিমাগার স্থাপন ও ভর্তুকি বাড়ানোর পরামর্শ বাসদের

নওগাঁয় সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নওগাঁ শহরের চকদেব কলেজপাড়ায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

মুখে ইনসাফের কথা বলে তারা গুপ্ত রাজনীতি করেছে: পানিসম্পদ মন্ত্রী

যারা মুখে ইনসাফের কথা বলেন, প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করেনি এবং মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে, এমন মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪