| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেরপুর গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী গারো পাহাড়ি বনে লাকড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে আহমেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ছোট বালিজুড়ি গ্রামের পাহাড়ি টিলায় ওই ঘটনা ঘটে।

বিস্তারিত...

শেরপুরে মাদকবিরোধী শপথ নিলেন ৫০ তরুণ-তরুণী

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মাদক থেকে যুব সমাজকে বাঁচাতে শেরপুরে মাদকবিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি’ ও ‘মাদক পরিহার করি, নিজে বাঁচি, আগামী প্রজন্মকে বাঁচাই’ এ ধরনের প্রতিপাদ্যে ৭ জানুয়ারি বুধবার বেলা ১১টার দিকে শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে শপথ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কালিয়ায় গভীর রাতে ডাকাতি—মোটরসাইকেল, স্বর্ণ ও নগদ টাকা লুট

নড়াইলের কালিয়ায় গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে কালিয়া পৌরসভার কার্তিকপুর গ্রামের মৃত দলিল উদ্দিন খানের ছেলে ইদ্রিস আলী খানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঝিনাইদহ বাস টার্মিনালে যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

যৌথ অভিযানে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বিস্তারিত...

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি

ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনভিত্তিক প্রশাসনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরে গণশুনানি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ঝিনাইদহ বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিস্তারিত...

মনোহরগঞ্জে প্রশাসনের নাটকীয় অভিযান, ঘণ্টাখানেক পরই চালু অবৈধ ইটভাটা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামে অবস্থিত মিজি ব্রিকস নামক একটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। তবে অভিযানের পরপরই ভাটার কার্যক্রম পুনরায় চালু হওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

নাটোরে আমবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরের পণ্ডিতগ্রামের একটি আম বাগান থেকে জুয়েল রানা নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) সকালে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের পন্ডিতগ্রাম গ্রামের একটি আম বাগানের আম গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুয়েল রানা একই এলাকার সোনা মন্ডলের ছেলে।

বিস্তারিত...

শার্শা উপজেলায় কুয়াশা ও তীব্র শীতে বোরো চাষিরা বিপাকে

যশোরের শার্শা উপজেলায় টানা ১০ দিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে উপজেলাজুড়ে বোরো ধানের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। চারা বিবর্ণ হয়ে হলুদ ও লালচে রং ধারণ করছে। এ সময়ে যেসব কৃষক বোরো ধানের বীজতলায় ধান ফেলেছিলেন, তাদের অনেকের চারা অঙ্কুরোদগম হয়নি। ফলে তাদের আবার বীজতলা তৈরি করতে হবে।

বিস্তারিত...

সাংবাদিক রানা প্রতাপ হত্যা: কেন—জানে না কেউই

যশোরের মনিরামপুরে সাংবাদিক ও বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগীকে নৃশংসভাবে হত্যার একদিন পার হলেও এখনো পর্যন্ত হত্যার মোটিভ উদ্ঘাটন হয়নি। নেই কোনো আটক। হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য জানাতে পারেনি পরিবার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী।

বিস্তারিত...

ঠাকুরগাঁও সরকারি হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ, বাইরে চড়া দাম

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য জলাতঙ্কের প্রতিষেধক টিকাদান বন্ধ হয়ে গেছে। গত এক সপ্তাহ ধরে হাসপাতালের টিকাদান কেন্দ্রে ঝুলছে তালা। সরকারি সরবরাহ না থাকায় সাধারণ রোগীদের বাজার থেকে চড়া মূল্যে টিকা কেনার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।

বিস্তারিত...

৪৪ জেলায় শৈত্যপ্রবাহ, কুয়াশা ও ঠান্ডা অব্যাহত থাকার আভাস

বাংলাদেশে দেশের ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মাঝারি থেকে ঘন কুয়াশা এবং ঠান্ডার তীব্রতা আগামী দিনগুলোতে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

চট্টগ্রামে খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু !

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে খতনা করাতে গিয়ে মোহাম্মদ মোস্তফা নামে সাত বছর বয়সি এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

নওগাঁয় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা নতুন মাত্রা পেয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলায়। বুধবার (৭ জানুয়ারি) জেলার বদলগাছী উপজেলায় তাপমাত্রা নেমে আসে ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমের সর্বনিম্ন বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

রাজধানীতে অচেতন অবস্থায় উদ্ধার নারী ঢামেকে মৃত্যু

রাজধানীর হাজারীবাগ থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাজারীবাগের ঝাউচর গুদারাঘাট এলাকা থেকে ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪