| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যক্ত অবস্থায় একটি এলজি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পশ্চিম কলাউজান ইউনিয়নের মদন আলী পাড়ার একটি জমি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

ময়মনসিংহে সহকর্মীর গুলিতে প্রাণ গেল আনসার সদস্যের

ময়মনসিংহের ভালুকায় দায়িত্ব পালনকালে সহকর্মীর শটগানের গুলিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মেহরাবাড়ী এলাকায় লাবিব গ্রুপের সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

সীমান্তে টহলরত অবস্থায় বিজিবি সদস্যের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। ২৯ ডিসেম্বর, সোমবার উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত এলাকায় ওই ঘটনা ঘটে।

বিস্তারিত...

নুরের আসনে বিএনপি নেতা হাসান মামুনের মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। তিনি স্থানীয় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র দাখিল করেন।

বিস্তারিত...

দিনাজপুরে রেললাইনে আত্মহত্যা: মাথা ট্রেনে আটকে পাঁচ কিলোমিটার

দিনাজপুরে এক ব্যক্তি রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে ট্রেনে তার বিচ্ছিন্ন মাথা আটকা পড়ে। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মের তিন নম্বর লাইনে এ ঘটনা ঘটে। পরে তার বিচ্ছিন্ন হাত ও পা উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিস্তারিত...

ডোমার-ডিমলা দলমত নির্বিশেষে আমার আত্মার আত্মীয়: জেবেল রহমান গানি

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে দলমত নির্বিশেষে সবাই তাঁর আত্মার আত্মীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি—বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি। তিনি বলেন, এ এলাকায় প্রতিযোগিতার রাজনীতি চলবে, প্রতিহিংসার রাজনীতি নয়।

বিস্তারিত...

শার্শায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৮৫/১ (শার্শা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী।

বিস্তারিত...

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার রোধে চট্টগ্রাম নগরীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।

বিস্তারিত...

রাস্তার পাশে অসুস্থ দুই শিশুকে ফেলে গেল মা–বাবা

আনোয়ারায় অসুস্থ দুই শিশুকে রাস্তার পাশে ফেলে রেখে চলে গেছেন তাদের মা–বাবা। কনকনে শীতের মধ্যে রাস্তার পাশে বসে থাকা ওই দুই শিশুকে দেখতে পান মহিম উদ্দিন নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক। এই দুই শিশুকে উদ্ধার করে মহিম তার বাড়িতে নিয়ে আসেন।

বিস্তারিত...

খাগড়াছড়িতে মনোনয়ন দৌড়ে ১৫ প্রার্থী, নির্বাচনী মাঠে উত্তাপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াতে শুরু করেছে। জাতীয় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে এ আসনের নির্বাচন বাড়তি গুরুত্ব পাচ্ছে।

বিস্তারিত...

জামালপুরের পাঁচ আসনে ৪৪ এমপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জামালপুরে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে এসব মনোনয়নপত্র গ্রহণ করা হয়।

বিস্তারিত...

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-পটকা না ফোটানোর আহ্বান চট্টগ্রামে

ইংরেজি নতুন বছর উদযাপনের নামে আতশবাজি ও পটকা ফোটানো শাস্তিযোগ্য অপরাধ—এমন দাবি জানিয়ে চট্টগ্রামে পথসভা করেছে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ।

বিস্তারিত...

নোয়াখালীতে ৬ আসনে ৬২ প্রাথীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আনন্দমুখর পরিবেশে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬২ প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নির্বাচনে মোট ৮৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ছয়টি আসনে ৬২ জন প্রার্থী তাদের কাগজপত্র জমা দেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪